বিধানসভার দ্বিতীয় দফার ভোটের দিন বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার বিকেলের পর থেকে জেলায় জেলায় শুরু হয়েছে শিলা বৃষ্টি। বাঁকুড়া জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শিলা বৃষ্টি হচ্ছে। কলকাতার আকাশে কালো মেঘের আনা গোনা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ,হুগলি, বর্ধমান, নদিয়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার বিধানসভা ভোটের শেষ দফার দিন প্রবল দুর্যোগ হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। নদিয়া উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে কালবৈশাখীর পাশাপাশি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বিহারে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে সোমবার থেকে বঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিবেশ তৈরি হবে বলে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) আগেই জানিয়েছিল

এই অনুযায়ী সোমবার সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছিল। দুপুরের পর বাঁকুড়া জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শিলা বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার থেকে কালবৈশাখীর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। বুধবার ২৯ এপ্রিল বিধানসভা ভোটের শেষ দফার দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে(North Bengal) এই ঝড়-বৃষ্টি দফায় দফায় হবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। দক্ষিণবঙ্গের(South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলা জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার ও দার্জিলিং- এ ঝড়-বৃষ্টি হতে পারে। বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। গিয়ে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে রাজ্যের ৫ জেলায় আগামী তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণের চার জেলায় শিলা বৃষ্টির সঙ্গে কালবৈশাখী সতর্কতা দেওয়া হয়েছে।

এর পাশাপাশি এক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব – পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তীব্র ঝড় বৃষ্টির লাল সর্তকতা জারি হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘন্টা গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে। তার সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া হইতে পারে হাওড়া, পুরুলিয়া ,বাঁকুড়া বীরভূম, মুর্শিদাবাদ ,নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো বাতাস বইতে পারে। যার গতিবেগ থাকবে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার।

অপেক্ষার অবসান! মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান ‘জয় জয় রাম’, আবারও শ্রেয়া-অরিজিতের ম্যাজিকাল কণ্ঠ

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী