রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার এবং সোমবার দুদিন কালবৈশাখী ও শিলাবৃষ্টি এবং তীব্র ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বিঘ্নিত হতে পারে গোটা রাজ্যের গণনা পর্ব। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, সবথেকে বেশি অসুবিধায় পড়তে পারেন মালদহ জেলার গণনা কর্মীরা। উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টি পার্বত্য এলাকায়। উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি।বুধবার সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি কমবে রাজ্যে। শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।শনিবার সন্ধ্যার পর পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ,নদিয়া ,উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ,পূর্ব মেদিনীপুর ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা।

ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।রবিবার থেকে ফের বাড়বে ঝড়-বৃষ্টি। ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। বাঁকুড়া ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal)বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।গণনার দিন সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড় বৃষ্টির প্রভাব ব্যাপকতা এবং পরিমাণ আরো বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সর্তকতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা। মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে প্রভাব ও ব্যাপকতা সোমবারের তুলনায় কিছুটা কমবে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝোড়ো বাতাসের প্রবণতা কম থাকবে।

হাওয়ার গতি কমে আসবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে শনিবারে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার ,কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। রবিবারে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। দমকা ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় – বৃষ্টি হতে পারে। গণনার দিন সোমবার ও পরের দিন মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেদিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে মালদায়। মালদায় দমকা ঝোড়ো হাওয়ার গতি কখনও ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে ক্রমশ। শুষ্ক আবহাওয়া ফিরবে বঙ্গে।

কলকাতায়(Kolkata) রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যের দিকে। শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রবিবার এবং গণনার দিন সোমবার সম্ভাবনা বেশি থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়। দুপুরের পর থেকে রাতের মধ্যে দুর্যোগের সম্ভাবনা বেশি। গণনায় কিছু কিছু ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে, অনুমান আবহাওয়াবিদদের।

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি