আত্মগোপন করে থাকা বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেফতার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে ২ জনকে খুন করে ভারতে লুকিয়ে ছিল এক দুষ্কৃতী। শেষ পর্যন্ত বাংলাদেশি ওই দুষ্কৃতীকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। ওই দুষ্কৃতীকে আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্প্রতি হাঁসখালি থানার পুলিশ খবর পায়, ওমরপুর এলাকায় একটি বাংলাদেশি দুষ্কৃতী লুকিয়ে রয়েছে। এরপরই দুষ্কৃতীকে ধরতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। শেষ পর্যন্ত হাঁসখালি থানার ওসি প্রবীর ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল ওমরপুরের একটি বাড়ি থেকে তরিকুল দফাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ওই দুষ্কৃতীর বিরুদ্ধে খুন. ডাকাতি, ধর্ষণ সহ একাধিক অভিযোগ রয়েছে।

এদিন বাংলাদেশি দুষ্কৃতীকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে তাকে ৬ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। জানা গিয়েছে, ধৃত তরিকুল দফাদারের বাড়ি বাংলাদেশের বাঘাডাঙা মহেশচন্দ্রপুর থানা এলাকার ঝিনাইদহ গ্রামে। বাংলাদেশে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ রয়েছে। দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়ায় ভারতে অবৈধভাবে আত্মগোপন করেছিল দুষ্কৃতী। শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। 

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের