বাংলার পরিযায়ী আদিবাসী শ্রমিকের কিডনি চুরি ভিন রাজ্যে

বাংলার বাইরে কাজে গিয়ে নিজের কিডনি খুইয়ে বসলেন এক আদিবাসী যুবক। তাঁর বাড়ি দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানায়। কিডনি চুরি হ্যেছে অন্ধ্রপ্রদেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় কাজ জোটেনি। তাই পেট চালাতে ও সংসার টানতে উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং জেলার(Darjeeling District) শিলিগুড়ি(Silliguri) মহকুমার ফাঁসিদেওয়া(Phnasidewa) ব্লকের বড় হেলাগছের বাসিন্দা ২৬ বছরের আদিবাসী যুবক তথা পরিযায়ী শ্রমিক বাবুই মুর্মু গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) বিশাখাপত্তনমে(Vishakhapatnam)। কিন্তু সেখানেই তাঁর অজান্তে তাঁর কিডনি কেটে(Kidney Stolen) বের করে নেওয়া হয়। কোনওরকমে বাড়ি ফিরে নিজের পরিবার ও গ্রামবাসীদের সেই খবর জানান বাবুই। অসুস্থ ওই যুবককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেই সঙ্গে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

আরও পড়ুন এপ্রিল থেকে কলকাতা সহ ৫ জেলায় Petrol Pump-এ নাও মিলতে পারে জ্বালানী

জানা গিয়েছে, মাস পাঁচেক আগে ওই যুবক বিশাখাপত্তনমে কাজের সন্ধানে যান। সেখানে অজান্তেই তাঁর কিডনি বের করে নেওয়া হয় বলে যুবকের অভিযোগ। ওই যুবকের সঙ্গে কাজে যাওয়া স্থানীয় বাসিন্দা সুকুল মুর্মু জানিয়েছেন, বিহারের যে এজেন্ট তাঁদের নিয়ে গিয়েছিল সে বিশাখাপত্তনমে একটি ক্যাম্পে থাকার ব্যবস্থা করেছিল। ওই এজেন্ট আধার কার্ড সহ যাবতীয় নথি নিজের হেফাজতেই রেখে দিয়েছিল। কিন্তু, ক্যাম্পে পৌঁছনোর পরদিনই বাবুই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ওই ঘটনা তাঁর বাড়ির লোকেদের জানানো হয়েছিল। এরপর কাজ শেষ করে অন্যরা সবাই বাড়ি ফিরে এলেও এতদিন বাবুইয়ের কোনও খোঁজ মেলছিল না। কিন্তু শুক্রবার সকালে সবাইকে চমকে দিয়ে ওই যুবক গ্রামে ফিরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেননা তাঁর শরীরে বিভিন্ন জায়গায় যেমন অস্ত্রোপচারের চিহ্ন দেখা যাচ্ছিল তেমনি তাঁর গলায় পাইপ ঢোকানো থাকায় কথা বলতেও অসুবিধা হচ্ছিল। পেটে অস্ত্রোপচার করলে যেভাবে চিরে দেওয়া হয় সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল।

আরও পড়ুন চলতি বছর থেকেই বাংলায় 4 বছরের Honours Degree Course

এই অবস্থায় বাবুই জানায়, সে চেন্নাই থেকে ট্রেনে শিলিগুড়ি জংশন স্টেশনে নামেন। কে বা কারা কবে তাঁকে ট্রেনে তুলে দিল তা তিনি জানেন না। তাঁর পরিবারের লোকেরা দেখেন, যেখানে কিডনি থাকে সেই জায়গাটিতেও অস্ত্রোপচার করা হয়েছে। এই সব দেখে গ্রামের লোকেরাই খবর দেয় ফাঁসিদেওয়া থানায়। পুলিশ এসে প্রথমেই ওই যুবকের চিকিৎসার জন্য প্রথমে তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ আব্দুল জানিয়েছেন, তাঁদের অনুমান ওই যুবকের কিডনি চুরি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করুক। যদিও ফাঁসিদেওয়া থানার ওসি সুমনকল্যাণ সরকার জানিয়েছেন, এখনও কোনও অভিযোগ লিখিত ভাবে দায়ের হয়নি। চিকিৎসকের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা সম্ভবও নয় যে ঠিক কী হয়েছে। তবে বিষয়টির ওপর তাঁরা নজর রাখছেন।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়