ভগবানপুরে কর্মরত চিকিৎসককে বেধড়ক মারধর করলেন রোগীর পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, ভগবানপুর:সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক মারধর। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে চিকিৎসককে কিল চড় – ঘুসি-মারধর।থানায় অভিযোগ দায়ের করলেন আক্রান্ত চিকিৎসক মিন্টু দে(Doctor Mintu Dey)। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ভগবানপুরের(Bhagabanpur) কাজলাগড় হাসপাতালে এক রোগী এক্সিডেন্ট হয়ে ভর্তি হয়েছিলেন। তার চিকিৎসার জন্য ভর্তি করা হয় কাজলা গড় প্রাথমিক স্বাস্থকেন্দ্রে। যেহেতু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সভাবতই চিকিৎসার সমস্ত সরঞ্জাম ছিল না।

তাই কর্মরত মেডিকেল অফিসার তাকে তমলুক মেডিকেল কলেজে(Tamluk Medical College) নিয়ে যেতে বলেন। সেটাই মনোমতো হয়নি রোগীর পরিবারের।আর তাতেই ক্ষিপ্ত হয়ে রোগীর পরিবার মারধর শুরু করেন কর্মরত ওই চিকিৎসককে। রীতিমতো হুমকি দেওয়া হয় হাসপাতাল থেকে বেরোলে আরো মারধোর করা হবে। ইতিমধ্যেই পুলিশের কানেও ঘটনাটি পৌঁছেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কয়েকজনের নাম নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন। জানা গিয়েছে,যারা এই কান্ডটি ঘটিয়েছে তারা পূর্বেও এরকম হাসপাতালে মারধর ভাঙচুর এর মত ঘটনা ঘটিয়েছিল।

রবিবার আহত অবস্থায় যাকে আনা হয়েছিল তার কাধের হাড় ভেঙে যাওয়ায় ওই ব্লক হাসপাতালে এক্সরে মেশিন(X-Ray Machine) না থাকায় তাকে তমলুক হাসপাতালে নিয়ে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিবারের লোকজন।আরজি কর কাণ্ডে যখন সারা রাজ্য আন্দোলনে উত্তাল সেই সময় কর্মরত চিকিৎসককে এই মারধরের ঘটনায় চিকিৎসক মহল গর্জে উঠেছে। এই ধরনের ঘটনা যত ঘটবে তত মিছিলে এবং প্রতিবাদে মানুষের ভিড় বাড়বে বলে জানিয়েছেন বিধাননগরের আন্দোলনরত চিকিৎসকরা।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের