Loading live market data...
Loading active stocks...
Connecting...

শান্তিপুর সুরধ্বনি নদী খনন স্থানে অভিনব ভাইফোঁটা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: “গাছের কপালে দিলাম ফোঁটা,যমুনা দেয় যমকে ফোঁটাসুরধ্বনি রক্ষায় আমি দিই গাছকে ফোটা” …… বুধবার নদীয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নদীয়ার শান্তিপুর(Shantipur) অদ্বৈত পাটের কাছে সুরধ্বনি নদী খননের স্থানে অভিনব এক ভাতৃ দ্বিতীয়ার আয়োজন করা হয়। যদিও এর আগে বেশ কয়েক বছর যাবৎ তারা গাছফোঁটা ,বোনফোঁটার ব্যবস্থা করেছিলেন। তবে এবারের আয়োজনে তারা অতিরিক্ত উচ্ছ্বসিত।

কারণ বিগত এই ভ্রাতৃ দ্বিতীয়ার বিশেষ দিনে প্রতিকি হিসেবে গাছ দস্যুদের হাত থেকে গাছ রক্ষা, মাটি খননকারীদের কাছ থেকে জমি রক্ষা, নদী ভরাট কারীদের কাছ থেকে নদীর রক্ষার কাতর প্রার্থনা করেছিলেন তারা। সাথে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠিপত্র সহ নানান প্রতিকী আন্দোলনও। সকলের সমাগত প্রচেষ্টায় আজ বহু প্রাচীন ইতিহাস এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ সুরধ্বনি নদী খননের কাজ শুরু হয়েছে। আর সেখানেই সকলে উপস্থিত হয়ে বুধবার ফোঁটা দিলেন তারা।

সংগঠনের সদস্যদের দাবি তাদের কাছে অত্যন্ত মূল্যবান এই পরিবেশ। তাই প্রতিকী হিসাবে আজকের এই আয়োজন। অবৈধ নদী ভরাট নির্মাণকারী, জবরদখলকারীদের হাত থেকে আবারও সুরধ্বনি নদী(Suradhani River) প্রবাহিত হতে চলেছে। এটা সকল শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ পরিবেশ বিজ্ঞান কর্মীদের কাছে অত্যন্ত উদ্দীপনার। আগামী দিন এভাবেই সকলে মিলে গাছ নদী মাটি, রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে বলে দাবি রাখা হয়।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর