মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তেই রমরমিয়ে চলছে পুকুর ভরাট

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তে রমরমিয়ে চলছে ভাঙড়ে পুকুর ভরাট।গার্ডেনরিচের ঘটনা থেকেও শিক্ষা হয়নি। ফের চলছে পুকুর ভরাটের কাজ। সরকারের এত নজরদারির মধ্যেও অসাধু ব্যবসায়ীরা পুকুর ভরাট করে যাচ্ছে বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ১ নম্বর ব্লকের ঘটনা। নারায়ণপুর অঞ্চলের বিবিরআইটে বাসন্তী হাইওয়ের ঠিক পাশেই চলছে পুকুর ভরাটের কাজ। সুবিশাল জলাশয় যা পাঁচ থেকে ছয় বিঘা ।

সেই পুকুর বেশ কয়েকদিন আগে থেকে ভরাট করা শুরু হয় বলে অভিযোগ।প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও শুক্রবার রাতে আবার পুকুর ভরাট শুরু হয়। একের পর এক ডাম্পার নিয়ে এসে পুকুর ভরাট চলতে থাকে।ভাঙড়ের বিবিরআইট ওই জায়গায় বহুদিন ধরে একটি বড় পুকুর রয়েছে। বর্ষার সময় জলে পুষ্ট থাকে। এখনও জল রয়েছে। সেখানে দিন রাত মাটি ফেলে বহুতল গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে।যদিও সংবাদমাধ্যম এই অবৈধ পুকুর ভরাটের ছবি তুলতেই মাটি বোঝাই ডাম্পার নিয়ে পালাতে থাকে মাটি মাফিয়ারা।এর পাশাপাশি প্রশাসন পুকুর ভরাট বন্ধ করে দিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

বিরোধীদের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতেই এই জলাশয় ভরাট হচ্ছে ভাঙড় জুড়ে।বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে গোটা রাজ্য জুড়েই রাতের অন্ধকারে একাধিক পুকুর জলাশয় ভরাট করছে একের পর এক মাটি মাফিয়ারা। পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছে না। ভাঙড়ে বিগত এক বছরে প্রচুর জলাশয় ভরাট হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়