দুই ভাড়াটিয়ার উৎপাতে অতিষ্ঠ ভাটপাড়ার জনগণ

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া ও মালদা: এলাকার দুই ভাড়াটিয়ার উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ। ঘটনা ভাটপাড়া পৌরসভার(Bhatpara Municipality) ২৫ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর রোড মনসাতলা এলাকায়। আর এই তান্ডবের প্রতিবাদ করতে গেলে সাধারণ মানুষের উপর চড়াও হয় বলে অভিযোগ।দীর্ঘদিন ধরে এই ঘটনা চলায় জগদ্দল থানার(Jagatdal P.S.) পুলিশ ও স্থানীয় কাউন্সিলরকে জানানো সত্ত্বেও কোন লাভ হয়নি। বৃহস্পতিবার রাতে এই উৎপাতের প্রতিবাদ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ।

ফলে যথেষ্টই অস্বস্তিতে এলাকার সাধারণ মানুষ। অন্যদিকে,মালদার গাজলে শুট আউট। মদের দোকানের দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ এক কর্মচারী। আহত আরো এক। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গাজলের আলাল- এ মদের দোকান থেকে লক্ষাধিক টাকা নিয়ে ফিরছিলেন দুই কর্মচারী। সেই সময় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর তাদের পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ। টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময় বারুই।

আহত হয়েছেন প্রসেনজিৎ মোদি নামে আরো এক যুবক। আহ তোরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital) চিকিৎসাধীন। তিনটি মোটর বাইক করে ছয় জন দুষ্কৃতি ৮১ নম্বর জাতীয় সড়কে(National HighWay) স্কুটিতে করে আসা ২ যুবকের পথ আটকায়। এরপর মারধর করা হয় টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় চালানো হয় গুলি। যদিও ছিন্তাই করতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার