সব্যসাচী দত্তের ওয়ার্ডে বেআইনি বাড়ির অংশ ভেঙে দিল কর্পোরেশন

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যানের ওয়ার্ডে অবৈধ নির্মাণে কোপ পৌরনিগমের। ভাঙা হলো অবৈধ নির্মাণ।বিধাননগর কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড যা বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্তর ওয়ার্ড। অবৈধ নির্মাণের অভিযোগে সি এফ ব্লকের ২৭৭ নম্বর বাড়িতে ভাঙ্গার কাজ চালায় বিধাননগর কর্পোরেশন(Bidhannagar Corportion)। পুরসভার অভিযোগ ছাদে এবং গ্যারেজ অঞ্চলে কংক্রিটের কনস্ট্রাকশন করেছেন বাড়ির মালিক।

এর আগে মিউনিসিপাল কমিশনারের কোর্টে(Municipal Commissionar Court) ডেমোলিশন অর্ডার হয়। সেই অর্ডারের ভিত্তিতেই বাড়ির অবৈধ অংশ ভাঙার কাজ মঙ্গলবার শুরু করল বিধাননগর পুরসভা। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও বাড়ির মালিক অঙ্কিত সুরেখা এবং সারিতা সুরেখা তাদের দাবি বাড়িতে এরকম ভাবেই তৈরি অবস্থায় ২০২২ সালে তারা কেনেন। এখন শুধু তারা ভিতরে ফার্নিচার বানানোর কাজ করছেন এবং থাকাও শুরু করেছেন।

এ ধরনের ঘটনা কেন ঘটলো তা তাদের জানা নেই বলেই দাবি। শুধু তাই নয়, বাড়িটি রেসিডেন্সিয়াল হলেও বাড়ির একতলায় চলছে একটি অফিস। পুরসভার সূত্রে দাবি এটিও অবৈধ। তবে এ ব্যাপারে তারা কে এম ডি এ কর্তৃপক্ষকে রিপোর্ট দেবেন। এদিন এই ভাঙার সময় যাতে কোনো বাধা না আসে তার জন্য বিধাননগর কর্পোরেশনের পক্ষ থেকে সঙ্গে নিয়ে যাওয়া হয় বিশাল সংখ্যক পুলিশ।

বিধানসভার ফল প্রকাশের ১০ দিন পর প্রকাশ্যে এলেন জাহাঙ্গির

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার