উদ্বোধন হল বিধাননগর মেলা উৎসবের , বারাসতে শুরু বইমেলা

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও বারাসত: শীতের মরশুমে শুরু হয়ে গেল বিধাননগর মেলা উৎসব ২০২৪-২০২৫। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ সল্টলেকে(Saltlake) করুণাময়ী বইমেলা প্রাঙ্গনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী ছাড়াও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, সুজিত বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ,  বিধায়ক তাপস চট্টোপাধ্যায়,অদিতি মুন্সি প্রমুখ।

জানা গেছে, মঙ্গলবার থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। সেখানে দেশ-বিদেশ সহ এবারের বিধাননগর মেলায় ছোট বড় মিলিয়ে ৫০০টির উপর স্টল থাকছে। মেলাকে কেন্দ্র করে রোজই থাকছে নাচ-গান সহ নানাবিধ সংস্কৃতিক অনুষ্ঠানও। অন্যদিকে,প্রতিবছরের মতো এবছরও আয়োজিত হল বারাসতে তৃতীয়তম বইমেলা। এই বইমেলা(Book Fair) চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের বইমেলার উদ্বোধন করেন সনামধন্য কবি সৃজাত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দীবেদি, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, পুরপ্রধান অশনি মুখার্জি, নিমাই ঘোষ, পুরপিতা চম্পক দাস, অরুন ভৌমিক, সমীর তালুকদার, ডাঃ সুমিত কুমার সাহা, ডাঃ বিবর্তন সাহা, ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার।

সৃজাত বলেন, বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠানে বই উপহার দিন। এই উপহার একটি প্রজন্মের জন্য নয় অনেকগুলি প্রজন্মের জন্য হবে এই উপহার। বই হোক সকল মানুষের উপহার। এরপর রাতে সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন(Mnister Indronil Sen)। একের পর এক সঙ্গীত পরিবেশন করে প্রথম দিনের বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান এক অন্য মাত্রায় পৌঁছে দেন পর্যটন মন্ত্রী।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের