Loading live market data...
Loading active stocks...
Connecting...

বর্ষশেষের অনুষ্ঠানে বয়স্কদের প্রতি বিশেষ নজর বিধাননগর কমিশনারেটের

Share:

সুব্রত রায়:বড়দিন থেকে শুরু করে বর্ষবরণের রাত পর্যন্ত বয়স্কদের কথা বিশেষভাবে মাথায় রাখছে বিধাননগর কমিশনারেট। বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার(CP) গৌরব শর্মা যেসব জায়গায় গভীর রাত পর্যন্ত পার্টি অর্থাৎ হইহুল্লোড় হবে সেই সব এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করেছেন। হোটেল , রেস্তোরাঁ থেকে পানশালা এবং সল্টলেকের বিভিন্ন আবাসন ও ডিস্কো ক্লাবগুলিতে থাকছে সাদা পোশাকে পুলিশের নজরদারি।

বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার জানিয়েছেন, নাকা চেকিং, সাদা পোশাকে পুলিশের টহলদারি এর পাশাপাশি যেসব এলাকায় বয়স্ক মানুষরা রয়েছেন অর্থাৎ ওল্ড এজ হোম(Old Age home) অথবা যেসব বাড়িতে বৃদ্ধ-বৃদ্ধারা থাকেন তারা যাতে বড়দিন থেকে বর্ষবরণের রাত পর্যন্ত শব্দের তান্ডবের শিকার না হন তার জন্য বিশেষ নজর থাকবে থানা গুলির । বড়দিন উপলক্ষে লেকটাউনে অনুষ্ঠিত হচ্ছে উত্তর- পূর্ব কলকাতা পৌষ পার্বন ও ক্রিসমাস উৎসব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই উৎসবের আয়োজন করা হয় যার শুভ উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। পার্কস্ট্রিট(Park st.) এর মত উল্টোডাঙা থেকে দমদম পার্ক পর্যন্ত সার্ভিস রোড আলোক সজ্জায় সাজানো হয়েছে।

বড় দিন থেকে ১লা জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।শুধু তাই নয় এর পাশাপাশি নানান ধরণের খাবারের স্টল ও করা হয়েছে। ঘোড়ার গাড়ি করে সান্তাক্লজ ঘুরে বেড়াচ্ছেন সার্ভিস রোডে । বড়ো থেকে বাচ্চা সবাইকে চকলেট বিলি করেছেন। আর সেই চকলেট নেওয়ার জন্য উপচে পরা ভিড়। পাশাপাশি সেলফি তোলার হিড়িক। আর ভিড় চোখে পড়ার মত।


এই উৎসব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধান নগর পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ উচ্চ পদস্ত আধিকারিক ও কাউন্সিলরা। প্রতিদিন এই মেলায় নামিদামি শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান ও নানা ধরনের মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?