বিদ্যাধরীর নিচ দিয়ে অত্যাধুনিক টানেলের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে জলের পাইপলাইন

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: শিয়ালদহ থেকে ভূগর্ভ হয়ে একেবারে গঙ্গা নিচ দিয়ে হাওড়া স্টেশন পর্যন্ত চালু হয়েছে মেট্রো রেল‌ পরিষেবা।যেটি দেশের প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল পরিষেবা। শুধু গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল(Metro Rail) চালু করে থেমে নেই সরকার। এবার পরিশ্রুত পানীয় জল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে কাজ চলছে জল প্রকল্পের। যেটি খুব শিগগিরই সম্পন্ন হবে। উপকৃত হবে কয়েক কোটি মানুষ। সেই তালিকায় নাম রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার, বসিরহাট মহকুমার, হাড়োয়া ব্লকের(Haroa Block)। মূলত হাড়োয়া ব্লক আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত। মাঝখান দিয়ে বয়ে গেছে প্রাকৃতিক সীমানা অর্থাৎ বিদ্যাধরী নদী(Bidyadhari River)।

আর এখানেই জল প্রকল্পের কাজ বাস্তবায়িত করতে নানান রকমের সমস্যা দেখা দিয়েছিল। যেমন বিদ্যাধরী সেতুর উপর দিয়ে যদি জলের পাইপ নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে বিদ্যাধরী সেতু দুর্বল হবে এবং ভারসাম্য হারাবে। অন্যদিকে, নদীর উপর দিয়ে যদি ঝুলন্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় সে ক্ষেত্রে বিদ্যাধরী নদীর সৌন্দর্য নষ্ট হবে। তার পাশাপাশি ক্ষতিব মুখে পড়বেন ব্যবসায়ীরা। এই বিদ্যাধরী নদী ব্যবহার করে কয়েক কোটি টাকার ব্যবসা হয়। অর্থাৎ হাড়োয়ার সঙ্গে সুন্দরবন, গোসাবা(Gosaba) সহ একাধিক এলাকায় এই জলপথের মাধ্যমেই বাণিজ্য ব্যবস্থা চলে ।ফলে ক্ষতির মুখে পড়তে পারে ব্যবসায়ীরা। কিন্তু সরকারের উদ্যোগে সেটিও সমাধানের পথে। অর্থাৎ একেবারে বিদ্যাধরী নদীর যেখানে জল শেষ হয়েছে সেখান থেকে ২০ থেকে ৩০ ফুট নিচ দিয়ে প্রায় ৩৮০ মিটার লম্বা পাইপের মাধ্যমে জোড়া হবে হাড়োয়া ব্লকের দুই প্রান্তকে এবং এই জল প্রকল্পের কাজ স্বয়ংসম্পূর্ণ হবে।

ইতিমধ্যে জোর কদমে কাজ চলছে। সংস্থা সূত্রে জানা গেছে ,প্রায় ৪২ ইঞ্চি টানেল তৈরি হবে এবং সেই টানেল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে খোঁড়া হচ্ছে। অন্যদিকে যাতে ধস না নেমে যায় সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রাজস্থানের(Rajasthan) একটি বিশেষ মাটি ।যেটি টানেলের ভিতরের মাটি গুলিকে ধরে রাখবে অর্থাৎ কোনো কারণে ধস নামবে না। প্রশাসন সূত্রে জানা গেছে এই জলপ্রকল্পের কাজ শেষ হলে হাড়োয়া ব্লকের প্রায় আড়াই লক্ষ মানুষ উপকৃত হবে।ফলে এক কথায় বলাই যায় আগামী দিনে দুয়ারে প্রতিশ্রুত পানীয় জল পৌঁছে দেবে সরকার। সর্বদিক বাঁচিয়ে এই জল প্রকল্পের কাজ শুরু হওয়ায় রীতিমতো খুশি হাড়োয়াবাসী।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের