ফের বাতিল একগুচ্ছ ট্রেন, পুজোর আগে শেষ রবিবার বাজারের আগে জেনে নিন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে বড় দুঃসংবাদ। আবারও ট্রেন বাতিলের সিদ্ধান্ত। শনিবারের পর রবিবার একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করল রেল। ট্রেন বাতিলের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর ডিভিশন। পুজোর সময়ে একাধিক উন্নয়ণ মূলক কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে রেলের তরফে।

 দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর ডিভিশন ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি জানিয়েচঝে একাধিক ট্রেনের রুট পরিবর্তন ও রুট সীমিত  করা হবে। রেল  সূত্রে খবর আগামী ২১ সেপ্টেম্বর বাতিল করা হচ্ছে ৬৮১২৩ খড়গপুর-টাটানগর মেমু, ৬৮০১৪ টাটানগর-খড়গপুর মেমু, ৬৮১২৭ / ৬৮১২৮ চাকুলিয়া-টাটানগর-চাকুলিয়া মেমু।  পাশাপাশি ২০৮৯৭ হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসকে খড়গপুর-মেদিনীপুর-আদ্রা-পুরুলিয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এই একই পথ দিয়ে ফিরবে ২০৮৯৮ রাঁচি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।

জানা গিয়েছে পুজোর আগে ঝাড়গ্রাম ও চাকুলিয়া স্টেশনের মধ্যে রেলের উন্নয়নমূলক কাজ করা হবে যার জন্যই কিছু ট্রেন বাতিল ও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ করা হয়েছে সংক্ষিপ্ত। পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৮০৩৩/১৮০৩৪ হাওড়া-ঘাটশিলা-হাওড়া এক্সপ্রেস ট্রেন ঘাটশিলার পরিবর্তে  যাবে খড়গপুর  পর্যন্ত। আগামীকালই পুজোর আগে শেষ রবিবার তাই ভিড়ও হবে বেশি। শেষ মুহূর্তে পুজোর  কেনকাটার আগে রেলের এই সিদ্ধান্তে চিন্তায় মাথায় হাত পড়েছে আম জনতার।  অনেকেই বলছেন রেলের এই সিদ্ধান্তের ফলে বর  সমস্যা হবে পুজোর বাজার করতে যেতে ও ফিরতে। ট্রেনে গেলে অনেক সময় বাঁচে। ট্রেন বাতিলের জন্য রাস্তা দিয়ে গেলে জ্যামের সম্মুখীন হতে হবে এই ভেবেই বিরক্ত হচ্ছেন দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন যাত্রীরা।

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা