৩টে মুরগি ২টো হাঁস খেয়ে বিপাকে অজগর, উদ্ধার করে ছাড়া হল জঙ্গলে

মুরগি খেতে এসে খাঁচায় ঢুকে আটকে পড়ল বিশাল মাপের অজগর সাপ। শনিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের নিরঞ্জনপাঠ এলাকায় এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুরগি খেতে এসে খাঁচায় ঢুকে আটকে পড়ল বিশাল মাপের অজগর সাপ। শনিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের নিরঞ্জনপাঠ এলাকায় এই ঘটনা ঘটেছে। আটক হওয়া অজগরটি আনুমানিক ৯ ফুট দৈর্ঘ্যের। বিশাল মাপের অজগরটি বন দফতরের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিরঞ্জন পাঠ এলাকার এক ব্যক্তির বাড়িতে শনিবার অজগর সাপটি খাবারের সন্ধানে আসে। জঙ্গল থেকে খাবারের সন্ধানে সেটি লোকালয়ে ঢুকে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ওই বাড়িতে এসে অজগরটি একটি হাঁস-মুরগির খাঁচায় ঢুকে পড়ে। ওই খাঁচায় ঢুকে বেশ কয়েকটি হাঁস মুরগি খেয়ে ফেলার পর কার্যত বিপাকে পড়ে অজগরটি। স্থানীয়রা জানান, সাপটি খাঁচার মধ্যে ঢুকে তিনটি মুরগি এবং দুটি হাঁস খেয়ে ফেলে। বহুসংখ্যক হাঁস মুরগি খেয়ে ফেলার পর অজগরটির পেট ফুলে যায়। আর যার ফলে আর খাঁচা থেকে বেরোতে পারেনি সেটি। শনিবার ওই বাড়ির মালিক সাপটিকে খাঁচার মধ্যে আটকে থাকতে দেখেন। এমন দৃশ্য ভয়ে আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড় হয় তাঁর। এরপর তিনি খবর দেন প্রতিবেশীদের। খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা ভিড় করতে থাকেন ওই ব্যক্তির বাড়িতে।

সাপটি আনুমানিক ৯ ফুট দৈর্ঘ্যের বলে জানা গিয়েছে। অজগর সাপটি হাঁস মুরগির খাঁচায় আটকে পড়েছে, এই খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মীরা। বিন্নাগুড়ি বন বিভাগের কর্মীরা এসে সাপটি উদ্ধার করেন। সাপটিকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা করেন বন দফতরের কর্মীরা। এরপর সেটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেন তাঁরা।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার