বহরমপুরের রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো তৃণমূলের বিজয়া সম্মিলনী

Share:

নিজস্ব প্রতিনিধি:মঙ্গলবার সন্ধ্যায় দলের কর্মী ও সমর্থকদের মিলিয়ে দিল তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। বহরমপুর(Baharampur) রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো তৃণমূল দলের পুজো পরবর্তী সম্মিলনী। উপস্থিত ছিলেন বিধায়ক মানস  ভূঁইয়া সহ মুর্শিদাবাদ(Murshidabad) জেলার দলের সব স্তরের নেতা ও কর্মীরা। মানস বাবুর উপস্থিতি এদিন অন্য মাত্রা পায়। রাজ্য স্তরের নেতাকে পেয়ে উজ্জীবিত হয়েছেন দলের কর্মীরা। দলের পক্ষ থেকে প্রথমে সকলকে বরণ করে নেওয়া হয়। সকলে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

জেলা সভাপতি শাওনি সিংহ রায় জানান, দলের নতুন ও পুরনো দুই কমিটির সদস্যরা আজ এখানে উপস্থিত আছেন। এর আগে সকলের চেষ্টায় পুরসভাগুলি নেত্রী মমতা ব্যানার্জির(Mamata Banerjee) কাছে তুলে দিতে সক্ষম হয়েছি। সেভাবেই আগামী পঞ্চায়েত নির্বাচনে সব পঞ্চায়েত দখল করতে হবে। এজন্য সবাই মিলে একযোগে কাজ করতে হবে। তিনি জোরের সাথে দাবী করেন আমরা জয়লাভ করবোই। এখন থেকে সেই কাজ শুরু করা প্রয়োজন। এটাই দলের নেত্রীর কাছে আমাদের উপহার হবে।

এ দিনের এই বিজয়া সম্মেলনীতে ব্লক স্তরের সকল নেতাদের মঞ্চে তুলে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সকলকে সমস্ত কিছু ভুলে একযোগে উন্নয়নের বার্তাকে সামনে রেখে আগামী দিন এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান, রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া(Manas Bhuia)। এদিন এই অনুষ্ঠানে অনন্তদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলীও।এদিনের এই বিজয়া সম্মিলনী তে বক্তারা প্রত্যেকেই আগামী দিন উন্নয়নের দিশাকে সামনে রেখে কিভাবে পঞ্চায়েত নির্বাচনে সব আসনে ঘাসফুল শিবিরকে জয়ী করতে হবে সেই বার্তা দেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য