Bikaner express: দুর্ঘটনার মূল কারণ জানার জন্য এসেছি, জানালেন রেলমন্ত্রী

মকর সংক্রান্তির আগের দিনই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গ বাসীরা। বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় ঠিক ৫ টার সময় লাইনচ্যুত হয়ে গিয়েছিল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তির আগের দিনই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গ বাসীরা। বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় ঠিক ৫ টার সময় লাইনচ্যুত হয়ে গিয়েছিল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। লাইনের সমস্যা থাকার জন্য ইঞ্জিনের পর থেকেই ১২ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দেশলাই বাক্সের মত একটির ঘাড়ে অপরটি উঠে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বগি। ঘটনার খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে গত বৃহস্পতিবার রাতে তড়িঘড়ি কলকাতায় আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার ভোরেই বিশেষ ট্রেনে ময়নাগুড়ির দোমহানির ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী।

গোটা এলাকা পরিদর্শন করে রেলমন্ত্রী জানান, ‘খুবই দুঃখজনক ঘটনা। উদ্ধারকাজ শেষ হয়েছে। আমি নিজে এখানে পরিস্থিতি খতিয়ে দেখছি। তদন্তও শুরু হয়েছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। প্রধানমন্ত্রী বিষয়টির উপর নজর রাখছেন। আমি এখানে এসেছি এই দুর্ঘটনার মূল কারণ জানার জন্য। আমার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগাযোগ রয়েছে। উনি খোঁজখবর নিচ্ছেন।’ ঘটনাস্থল পরিদর্শনের সময় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। তিনি সামগ্রিক ভাবে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। এ ছাড়াও ছিলেন রেল বোর্ডের ডিজি (সেফটি)। কী কারণে দুর্ঘটনা ঘটল, কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, রেললাইনে কোনও সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখবেন তিনি।

রেলের তরফে গত বৃহস্পতিবারই এই ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা, আহতদের ২৫ হাজার টাকা ও গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। বৃহস্পতিবার রাতভর উদ্ধারকাজ চলেছে। ভোরের ঘন কুয়াশাতেও উদ্ধারকাজ চালিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ, সশস্ত্র সীমা বল-এর জওয়ানরা।

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪