কয়লা পাচারকাণ্ডে ধৃত বিকাশকে আরও ১৪ দিনের জেল হেফাজত

কয়লা ও গরুপাচার মামলায় বিকাশ মিশ্রর(Bikash Mishra) জামিনের আবেদন খারিজ করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা ও গরুপাচার মামলায় বিকাশ মিশ্রর(Bikash Mishra) জামিনের আবেদন খারিজ করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। শুক্রবার বিকাশকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি ২০ মে।

শুক্রবার বিকাশ মিশ্রকে গরুপাচার মামলায় সিবিআইয়ের আসানসোলের বিশেষ আদালতে তোলা হয়। এদিন আদালতে সিবিআইয়ের (CBI) আইনজীবীরা আবেদন করেন, জেল হেফাজতে থাকাকালীন সময়েও যাতে এই মামলায় বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করা যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীদের সেই আবেদন মঞ্জুর করেন বিচারক রাজেশ চক্রবর্তী। অন্যদিকে বিকাশ মিশ্রর আইনজীবীরা তার জামিনের আবেদন করেন আদালতে। কিন্তু জামিনের বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবীরা। এর পর আদালত বিকাশকে ১৪ দিনের জেল ফেফাজতের নির্দেশ দেয়।

বিকাশ মিশ্রের আইনজীবী সোমনাথ চট্টরাজ এদিন বলেন, ‘‘২৭ এপ্রিল বিকাশ মিশ্রের জামিনের আবেদন করা হয়েছিল। শুক্রবার ছিল তার শুনানি। সেখানে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন।’’

উল্লেখ্য, কয়লা ও গরুপাচার কাণ্ডে বিনয় মিশ্রের নাম জড়িয়েছে। তাঁর খোঁজে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিনয়ের নাম উঠে আসার পর থেকেই তিনি দেশ ছাড়া। সিবিআই সূত্রে জানা গিয়েছে ভারতের বাইরে একটি দ্বীপপুঞ্জে আপাতত আশ্রয় নিয়েছেন বিনয় মিশ্র। এর পর এই কয়লা ও গরু পাচারকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বিনয়ের ভাই বিকাশকে গ্রেফতার করে সিবিআই। ২২ এপ্রিল বিকাশকে তোলা হয়েছিল আদালতে। কিন্তু রাজ্যে অতি গরমের জন্য আসানসোল আদালতে আইনজীবীদের কর্মবিরতি ছিল সেই সময়। ফলে আইনজীবীরা এই মামলায় বিকাশ মিশ্রর জামিনের আবেদন করতে পারেননি আদালতে। শুনানি না হওয়ায় সেদিন বিকাশ মিশ্রকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। দুটি মামলার পরবর্তী শুনানি ছিল ৬ মে।  শুক্রবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হলে বিকাশকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই