আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, ধনেখালি: বাইক চুরি চক্রের পর্দাফাঁস করল ধনেখালি থানার পুলিশ। একটি বাইক চুরির তদন্ত করতে নেমে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৯টি চোরাই বাইক সহ বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, সুজয় মুর্মু নামে এক ব্যক্তি ধনেখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তিনি জানান, কেশবপুর কালী মন্দিরের সামনে থেকে তাঁর বাইক চুরি যায়। অভিযোগের ভিত্তিতে ধনেখালি থানার পুলিশ তদন্তে নামে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরেই প্রথমে ২ জনকে গ্রেফতার করা হয়। পরে আরও ২ জন গ্রেফতার হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে প্রকাশ মেটে (২২) ও রহিত সাহানি(১৯)-কে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পরে শেখ রাহুল (১৯) ও শেখ রিয়াজ আলি (৩১) নামে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হলে ১০দিনের পুলিশ হেফাজত হয়েছে। তারপর থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ রিয়াজ আলি চোরাই মোটরসাইকেলের রিসিভার হিসেবে কাজ করত। বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করে এখানে পাঠানো হতো। ধৃতদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। মোট ৯টি চোরাই বাইক উদ্ধার করেছে। পাশাপাশি ধৃতদের থেকে বিভিন্ন বাইকের যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা চুরি করা বাইক থেকে যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করত। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা