বন্যপ্রাণী করিডরে বেআইনি জোরালো বাতি স্তম্ভ , বনদফতরের বড় পদক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধি,বিষ্ণুপুর: বন্য প্রাণীদের চলাচলের পথে লাগানো হয়েছে জোরালো আলোর বাতি স্তম্ভ। যাকে কেন্দ্র করে বন দফতর(Forest Department) কড়া পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হল।বাঁকুড়ার বিষ্ণুপুর(Bishnupur) মহকুমার পাঞ্চেত বন বিভাগের অন্তর্গত লটিহীড় জঙ্গলে বন্যপ্রাণী করিডরে বেআইনি ভাবে বসানো পথবাতি অবশেষে উপড়ে ফেলল বনদফতর। দু’নম্বর রাজ্য সড়কের ধারে এই করিডরে বেশ কয়েকদিন আগে এক বেসরকারি বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষ লাগিয়েছিল প্রায় ২৫টি উঁচু আলো স্তম্ভ।

এই বেআইনি কাজ ঘিরে প্রশ্ন উঠছিল দীর্ঘদিন ধরেই। কিভাবে বনদফতরের নজর এড়িয়ে বন্যপ্রাণীর চলাচলের রাস্তায় এমন আলোকসজ্জা বসানো হল, তা নিয়ে উঠেছিল নানা অভিযোগ। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে এরপরই বনদফতর নড়ে চড়ে বসে। বনদফতরের আধিকারিক ও কর্মীরা অভিযান চালিয়ে একে একে সমস্ত বাতি স্তম্ভ তুলে ফেলেন।বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত হোটেল কর্তৃপক্ষের এক প্রতিনিধি দাবি করেন, প্রশাসনের অনুমতি নিয়েই বাতি বসানো হয়েছিল। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু না বলে তিনি বিষয়টি সুচতুর ভাবে এড়িয়ে যান। বন দফতর অবশ্যই জানিয়ে দিয়েছে, তারা এ বিষয়ে করা পদক্ষেপ গ্রহণ করছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নির্দিষ্ট ধারায় নিয়ম লঙ্ঘন করার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।প্রথমে নোটিশ জারি করা হবে ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এর পাশাপাশি আদালতে মামলা করবে বন দফতর। ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ যাতে কেউ গ্রহণ না করে তার জন্য বন দফতরের পক্ষ থেকে বন্যপ্রাণীদের করিডোরে দেওয়া হবে সতর্কীকরণ বিজ্ঞপ্তি।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির