বিরাটিতে প্রকাশ্যে প্রস্রাব করার প্রতিবাদ করে তৃণমূল কর্মী প্রহৃত, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, বিরাটি: শুক্রবার দোলের রাতে বিরাটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তর দমদম পুরসভায় ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার ভিডিও ভাইরাল হয় চারদিকে। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে এলোপাথারি মারা হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছে ওয়ার্ডের কাউন্সিলর শেলী হালদার ও তার কন্যা তৃণমূল কর্মী সুনন্দা হালদার। সুনন্দা হালদারকে হাতে বাঁশ নিয়ে দেখা যায় ভিডিওতে। স্থানীয় সূত্র খবর, যে ব্যক্তিকে মারা হচ্ছিল তিনিও তৃণমূল কর্মী।

তার অন্যায় তিনি দেওয়াল প্রস্রাব করার প্রতিবাদ করছিলেন। সূত্রের আরো খবর, এক তৃণমূল কর্মী মদ্যপ অবস্থায় দেওয়ালে প্রস্রাব করছিল। তারই প্রতিবাদ করেন প্রহৃত ওই তৃণমূল কর্মী। এরপরই কাউন্সিলর ও তার কন্যা দলবল সহকারে এসে প্রতিবাদী ওই তৃণমূল কর্মীকে মারধর করে। গোটা ঘটনাটি ঘটেছে বিরাটি স্টেশনেIBirati Station) ১ নম্বর প্লাটফর্ম এর শেষের দিকে। এই ঘটনায় নিমতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে নিমতা থানার (Nimta P.S.) পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি মারধরের ঘটনায় যুক্ত ছিলেন। বাকিদের খোঁজা হচ্ছে। তৃণমূল কাউন্সিলর এবং তার মেয়ে এই গোলমাল থামাতে গিয়েছিল বলে দাবি করেছেন। পুলিশ ভিডিও’ র সত্যতা যাচাই করছে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আহত তৃণমূল কর্মী এই ঘটনার লিখিত অভিযোগ দলীয় নেতৃত্বকে জানাবে বলে জানিয়েছেন।এলাকায় উত্তেজনা রয়েছে।

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু