অজয় নদীর পাড়ে হঠাৎ বিস্ফোরণ, ঘটনাস্থলে সেনাবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি,বোলপুর: বীরভূমের বোলপুর মহকুমায় অজয় নদীর তীরে প্রায় চার মাস আগে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা শনিবার নিষ্ক্রিয় করতে যায় ভারতীয় সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।বোলপুর থানার(Boalpur P.S.) অন্তর্গত লাউদোহ গ্রামে অজয় নদীর(Ajay River) চরে গত চার মাস আগে বিশাল আকারের ওই বোমাটি উদ্ধার হয়। স্থানীয়দের চোখে পড়তেই পুলিশকে খবর দেওয়া হয়। পরে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। দীর্ঘদিন ধরেই সেটি নদীর চরে বালির নিচে চাপা পড়ে ছিল। উদ্ধারের পর থেকেই সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ শাখার সঙ্গে যোগাযোগ রাখা হয়।শনিবার ভারতীয় সেনার(Indian Army) বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য এলাকায় কড়া নজরদারি রাখা হয়। ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এরপর নিরাপদে ওই শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞরা। প্রচুর মানুষ ভিড় করলেও তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়। যাতে কোন ঘটনা না ঘটে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে উত্তরবঙ্গে তিস্তার পারে একটি সেনাবাহিনীর উত্তরা হওয়া মর্টার সেল উদ্ধার করে তাতে আগুন দিলে বিস্ফোরণ হয় এবং একজন যুবকের মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তাই সেই কথা মাথায় রেখে শনিবার অজয় নদীর পাড়ে উদ্ধার হওয়া শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করার সময় সমস্ত রকম সাবধানতা অবলম্বন করা হয় পুলিশ ও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার