বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

আবাসের টাকা হাতে পেয়েই মাথার উপর পাকা ছাদের স্বপ্ন দেখেছিলেন বীরভূমের আলেনুর ও তাঁর পরিবার। কিন্তু সেই টাকা এখন ফেরৎ চাইছে প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাসের টাকা হাতে পেয়েই মাথার উপর পাকা ছাদের স্বপ্ন দেখেছিলেন বীরভূমের আলেনুর ও তাঁর পরিবার। কিন্তু সেই টাকা এখন ফেরৎ চাইছে প্রশাসন। যেন আকাশ ভেঙে পড়েছে তাঁদের মাথায়। হ্যাঁ, সম্প্রতি সরকারি আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ফেরৎ চেয়ে আলেনুরকে নোটিশ পাঠিয়েছে বিডিও দফতর। দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামের বাসিন্দা আলেনুর। সংসারে ভাল রোজগেরে কেউ নেই। কাঁচা মাটির বাড়িতেই পরিবার নিয়ে থাকেন আলেনুর। সরকারের টাকায় পাকা ঘর গড়বেন স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আশা হয়তো পুরণ হওয়ার নয়।

জানা গিয়েছে, সম্প্রতি দুবরাজপুরের বিডিও অফিস থেকে আলেনুরকে একটি নোটিশ পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, বাংলার আবাস যোজনায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকেছে। কিন্তু পরবর্তীতে যাচাই করে দেখা দিয়েছে আলেনুর এই প্রকল্পের জন্যে যোগ্য নন। তাই তাঁকে দ্রুত এই টাকা ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরে ফেরৎ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তকা ফেরৎ না দিলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আলেনুরের দাবি, এ বছর নির্বাচনের আগেই আবাস যোজনায় তাঁর নাম উঠেছিল। সরকারি নিয়ম মেনেই টাকা ব্যাঙ্কে ঢোকার পর বাড়ির নির্মাণকাজ শুরু করেন তিনি। ইতিমধ্যেই বাড়ির দেওয়াল তলা হয়ে গিয়েছে। ছাদ দেওয়ার কাজ চলছে।

কিন্তু অর্থের অভাবে বর্তমানে নির্মাণকাজ বন্ধ। তার মধ্যেই সরকারের পাঠানো নোটিশে আলেনুর ও তাঁর পরিবারের চিন্তায় ঘুম উড়েছে। আলেনুরের পরিবারের দাবি, এসআইআরের সময় ভোটার তালিকা থেকে আলেনুরের নাম বাদ পড়েছিল। কিন্তু এর দায় কেন আমাদের নিতে হবে? ইতিমধ্যেই সরকারের দেওয়া প্রথম কিস্তির টাকা ফুরিয়ে গিয়েছে, সেই টাকায় ঘরের অর্ধেক অংশ গড়া হয়েছে। এখন কোথায় পাব টাকা?’ এখন বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আলেনুর আর তাঁর পরিবার।

 

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?