বীরভূমে বেআইনি খাদানের ওপর নজরদারি শুরু, দাবি পুলিশ সুপারের

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার বীরভূমের নলহাটির বাহাদুরপুরের অবৈধ খাদানের ধবসের ঘটনায় ছয়জন শ্রমিকের মৃত্যু এবং তিনজন গুরুতর আহত হন। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং মূল অভিযুক্ত সঞ্জীব ঘোষকে(Sanjib Ghosh) গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এই বিষয়েই রবিবার বীরভূম জেলা পুলিশ সুপার(SP Birbhum) অমনদ্বীপ সাংবাদিক বৈঠক করেন । সাংবাদিক বৈঠক করে তিনি জানান, মূল অভিযুক্ত সঞ্জীব ঘোষকে গ্রেফতার করে তাকে হেফাজতে নেওয়ার পাশাপাশি পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছেন কিনা। এর পাশাপাশি এই ধরনের যে সকল অবৈধ খাদান রয়েছে সেগুলিও খুঁজে বের করার কাজ শুরু করা হয়েছে।অন্যদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার (SP)আরও জানান, কার মদতে অভিযুক্ত এই ধরনের কাজ চালাচ্ছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে।

এর পাশাপাশি আরও যে সকল বেআইনি খাদান এভাবে চলছে সেগুলিতেও নজরদারি চালাবে পুলিশ ও প্রশাসন। ধবসের কারণেই এমন ঘটনা বলে জানিয়েছেন পুলিশ সুপার। বিস্ফোরণের ঘটনার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বীরভূমে খাদান থেকে পাথর ড্রিল করে সরানোর সময় চাপা পড়ে মৃত্যু হল পাঁচ জন শ্রমিকের। আহত একজন শ্রমিকের অবস্থা গুরুতর ।নলহাটির বাহাদুরপুর পাথর খাদানে ধস। শুক্রবার দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে পাথর সরানোর সময় এই ধস নামে। আহত এবং নিহতদের নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পাথর সরানোর সময় উপর থেকে পাথর পড়ে যায় ।আর তার তলায় চাপা পড়েন শ্রমিকরা। মোট ১২ জন শ্রমিক ওই খাদানে কাজ করছিলেন। এই পাথর খাদানটি সরকারি পরিচালিত না বেসরকারি তা এখনো জানা যায়নি। এই পাথর খাদানের পাথর সরানোর সময় ওপর থেকে পাথর পড়ে গেলেই এই দুর্ঘটনা ঘটে।

যারা মারা গিয়েছে তাদের আত্মীয়-স্বজনদের খবর দিয়েছে প্রশাসন। যে শ্রমিক গুরুতর আহত হয়েছে তাকে এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে ।সেখানে তার চিকিৎসা চলছে। তবে ওই পাথর খাদানে যে পাথর উপর থেকে গড়িয়ে পড়েছে তার তলায় আরো শ্রমিক চাপা পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মৃত এবং আহত এর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে গেছে নলহাটি থানা(Nalhati P.S.)। পাথরের ধ্বস নামার দরুন শ্রমিকদের হাতে পায়ে গুরুতর আঘাত লাগে। কেন হঠাৎ এই ধ্বস নামল তা তদন্ত সাপেক্ষ। এই ঘটনায় ওই খাদানে কাজকর্ম বন্ধ রয়েছে। শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য