অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করল পিশাচ স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পারিবারিক অশান্তির ভয়াবহ পরিণতি। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্বামী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কীর্ণাহার গ্রামের বাসিন্দা তুফান দলুই ও তাঁর স্ত্রী মালতী দলুইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলত। প্রতিবেশীদের দাবি, দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়া হত। মঙ্গলবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, ঝগড়ার মধ্যেই আচমকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মালতীকে কোপ মারেন তুফান। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মালতী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এর পরেই নিজের জীবন শেষ করার চেষ্টা করেন তুফান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কীর্ণাহার থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে বোলপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন তিনি। 

আরও পড়ুনঃ গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

প্রথমিক ভাবে জানা গিয়েছে, কীটনাশক জাতীয় কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা থাকতে পারেন তুফান। জানা গিয়েছে, দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মালতীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩