বীরভূমে মাছ চাষের পুকুরে মুক্তো চাষ করার প্রশিক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম : মুক্তো কী শুধু সমুদ্রেই পাওয়া যাবে অন্য কোথাও নয়?এ ধারণা সম্পূর্ণ ভুল। এবার ‘ নবার্ড ‘ এর উদ্যোগে বীরভূমের চাষীদের নিয়ে এবং পার্শ্ববর্তী চারটি জেলার কৃষি আধিকারিকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। শনিবার দুপুর ২ টো নাগাদ বীরভূম জেলার মল্লারপুর নইসুভা প্রডিউসার কোম্পানিতে। সেখানে চাষীদের ড্রাগন ফল চাষের পাশাপাশি মাছ চাষ এবং তার সাথে কিভাবে মাছ চাষের পুকুরে মুক্তো (Mukta)চাষ করা যায় তার প্রশিক্ষণ দেওয়া হয়। মাছ চাষের পুকুরে একই সঙ্গে  মুক্তো চাষ করলে অনেকটাই লাভবান হবেন চাষিরা বলে মনে করছেন সবাই।

তবে বীরভূমের ডিসটিক ডেভলপমেন্ট ম্যানেজার অনুপম পাটনায়েক জানান, ইতিমধ্যে বীরভূম ময়ূরেশ্বরের নজরুল সুকান্ত ক্লাবের প্রায় ১৫০ জন মহিলাদের নিয়ে একটি প্রশিক্ষণ চালানো হয়। প্রায় ১৫ দিন ধরে চলে এ প্রশিক্ষণ শিবির এবং সেখানে বাড়ির মহিলাদের শেখানো হয় কিভাবে ঝিনুক সংগ্রহ করতে হবে,কিভাবে সেটিকে অপারেট করতে হবে এবং নিউক্লিয়েস কিভাবে বসাতে হবে সবকিছু সবিস্তারে শেখানো হয়। তারপরেই প্রায় ১২০ থেকে ১৩০ জন মহিলা নিজেদের বাড়িতে ঝিনুক চাষ করছেন।তবে এখনও ফাইনাল প্রোডাক্ট হাতে পেতে বেশ কিছুদিন সময় লাগবে।

কারণ ঝিনুক(Jhinuk) অপারেট করা থেকে শুরু করে ঝিনুক থেকে মুক্তো বেরোনো পর্যন্ত প্রায় ১৮ মাস সময় লাগে। তবে চাষিরা কোথায় থেকে পাবে এই ঝিনুক। এ বিষয়ে তিনি জানান বীরভূমের বিভিন্ন ধানের জমিতে খাল বিলের মধ্যে এই ঝিনুক পাওয়া যায়।শুধুমাত্র নিউক্লিয়েস বাইরে থেকে আনতে হয়। একটি ঝিনুকের জন্য খরচা হয় মাত্র ১০ টাকা এবং সেখান থেকে চাষ করে মুক্তো পেতে হাতে সময় লাগে ১৮ মাস এবং সেই মুক্তা ২০০-৫০০ এবং ভালো মানের হলে ১০০০ টাকাতেও বিক্রি হয়। যদি এই মুক্তমুক্তো চাষ বীরভূমে সফল হয় তাহলে বাড়ির মহিলারা এবং চাষীরা অনেকাংশে উপকৃত হবে।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?