পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা বোলপুরে, আটক সাত

পুকুর ভরাটকে কেন্দ্র করে তৈরি হল চূড়ান্ত উত্তেজনা। ঘটনাটি বীরভূম জেলার বোলপুর পুরসভার সেনাপটিতে। এই ঘটনায় সাত জনকে আটক করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুকুর ভরাটকে কেন্দ্র করে তৈরি হল চূড়ান্ত উত্তেজনা। ঘটনাটি বীরভূম জেলার বোলপুর পুরসভার সেনাপটিতে। এই ঘটনায় সাত জনকে আটক করেছে বোলপুর থানার  পুলিশ। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে পুকুর ভরাট চলছিল এলাকায়। স্থানীয় বাসিন্দারা বেআইনি পুকুর ভরাট রুখতে গেলে শুরু হয় ঝামেলা হয়। বচসা শুরু হয় ভরাটকারীর সঙ্গে স্থানীয়দের। যদিও পুকুর মালিকের দাবি, নিয়ম মেনে ওই জলাশয়টি মাটি দিয়ে ভরাট করছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বীরভূম জেলার বোলপুর পুরসভার সেনাপটিতে নিজের পুকুর ভরাট করছিলেন পুকুরের মালিক উত্তম দাস। তখনই পুকুর ভইরাতে বাধা দেন স্থানীয়রা। খবর পেয়ে বোলপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি চিরঞ্জীব সাহা এই ঘটনার প্রতিবাদ জানান। ওই পুকুর মালিকের বিরুদ্ধী পদপক্ষেপ নেওয়ার জন্য শুরু করেন তৎপরতা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই পুকুরটি এলাকার মানুষ ব্যবহার করে আসছেন। ধর্মীয় বিভিন্ন পুজো আচ্চা থেকে শুরু করে প্রতিমা নিরঞ্জন, ওই পুকুরেই করা হত সকল কাজ। এমনকি স্নান করার জন্যও স্থানীয়রা ব্যবহার করতেন ওই পুকুরটি। তাদের দাবি, পুকুরটি ভরাট করে দিলে প্রতিদিনের ব্যবহারিক জীবনে তাঁদের অসুবিধার সম্মুখীন হতে হবে। আর সেই কারণে পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হয়েছেন তারা। আর পুকুর ভরাটে বাধা দিতে এলে শুরু হয় পুকুর মালিকের সঙ্গে বচসা। এর পর পুরো বিষয়টি জানিয়ে বোলপুর থানায় অভিযোগ দায়ের করে বোলপুর পুরসভা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। অবৈধভাবে পুকুর ভরাট করার অভিযোগে সাত জনকে আটক করেছে পুলিশ। যদিও ওই জমির মালিক উত্তম দাসের দাবি, সরকারি নিয়ম মেনে ওই পুকুরটি মাটি দিয়ে ভরাট করছিলেন তিনি। সমস্ত বৈধ কাগজপত্র তাঁর কাছে আছে বলে দাবি করেন তিনি।

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য