পুলিশের উদ্যোগে খানাখন্দে ভরা জাতীয় সড়ক মেরামত করা হল

Share:

নিজস্ব প্রতিনিধি,খয়রাশোল: পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। হামেশাই তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কিন্তু এবার পুলিশকে অন্য ভূমিকায় দেখা গেল। এবার খানাখন্দে ভরা জাতীয় সড়ক সারাইয়ে হাত লাগাল বীরভূম জেলার খয়রাশোল থানার(Khayrasol P.S.) পুলিশ। জানা যায়, রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর রয়েছে খয়রাশোল থানার অধীনে ভীমগড় বাজার ও রেলওয়ে স্টেশন চত্বর এলাকা। বর্ষা এলেই ভীমগড় বাজার ও রেল লাইনের পশ্চিমপ্রান্তের রাস্তায় বড় বড় গর্ত দেখা দেয়।

জীবনকে বাজি রেখে যাতায়াত করেন গাড়ি চালকেরা। এই রাস্তার ওপর দিয়ে যাওয়া আসা করে বহু যাত্রীবাহী বাস। বাস চালকরাও যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। তাই যাত্রী সুরক্ষার কথা ভেবে খয়রাশোল থানার ওসি সেখ কাবুল আলীর নেতৃত্বে রাস্তা সারাইয়ে হাত লাগালেন। ভীমগড় মোড়ের রাস্তা খানাখন্দে পরিণত হওয়ার জন্য ভীমগড় বাজার সমিতি খয়রশোল থানার ওসি সেখ কাবুল আলির(OC Sk.Kabul Ali) নজরে আনেন। তাই মঙ্গলবার বীরভূম জেলা পুলিশের(Birbhum District Police) উদ্যোগে ও খয়রাশোল থানার ব্যবস্থাপনায় রানিগঞ্জ(Raniganj) মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর ভীমগড় বাসস্ট্যাণ্ড ও রেলের পশ্চিমপ্রান্তের রাস্তা সারাই করানো হল।

পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাড়ির চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন লক্ষ লক্ষ যানবাহন চলাচল করে এই সড়ক ধরে। এই সড়কে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ ভেঙে পড়ছে। ফলে এই রাস্তায় যানজটে পরিণত হচ্ছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবুও জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো হুঁশ ফিরছে না। তাই এবার খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলীর নেতৃত্বে খানাখন্দে ভরা রাস্তায় ইট দিয়ে সারাই করা হয়।

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?