‘‌প্রত্যেকটি ধাপেই সজাগ নজরদারি চালানো হবে’‌, বীরভূম পুলিশ সুপারের কড়া বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। এই দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। যেখানে বাকি ১৪২টি আসনে ভোট পড়বে। প্রথম দফাতেই হবে বীরভূম জেলার ভোট। এবার সেখানের নিরাপত্তা নিয়ে বোলপুরের এসডিপিও অফিসে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব।

এদিকে আজ, রবিবার সাংবাদিক বৈঠক করে সেখানে নিরাপত্তা ব্যবস্থা যে জোরদার করা হবে তা স্পষ্টভাষায় বলে দেন জেলা পুলিশ সুপার। সমগ্র জেলা জুড়েই কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই নানা জেলায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে সক্রিয় রয়েছে জেলা প্রশাসনও। বীরভূমেও আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই বিষয়ে সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, ‘‌জেলায় স্পর্শকাতর এলাকায় নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই জেলায় ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শীঘ্রই আরও ২০০ কোম্পানি আসবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।’‌ তাই এই জেলায় যে বিশেষ নজর দেওয়া হচ্ছে তা বোঝাই যাচ্ছে।

অন্যদিকে এবার বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটি গঠন করা হয়েছে। এই জয়েন্ট ডেপ্লয়েমেন্ট কমিটি গঠন করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বলেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে সূত্রের খবর। জয়েন্ট ডেপ্লয়েমেন্ট কমিটি ঠিক করবে কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে। কীভাবে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে সেটাও তারা ঠিক করবে। এই কমিটিতে রয়েছেন স্পেশাল অবজার্ভার এন কে মিশ্র, রাজ্য পুলিশের নোডল অফিসার আনন্দ কুমার, সিআরপিএফের আইজি ও স্টেট ফোর্স কো–অর্ডিনেটর শলভ মাথুর। জয়েন্ট ডেপ্লয়েমেন্ট কমিটিতে রয়েছেন স্টেট সিএপিএফ কো–অর্ডিনেটর গৌরব শর্মাও।

এছাড়া প্রথম দফায় ভোট হবে মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর। আজ জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব সংবাদিক বৈঠক করে স্পষ্ট বার্তা দেন, ‘‌আমরা ভোটগ্রহণকে সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখার জন্য প্রস্তুত। জেলা প্রশাসন এবং পুলিশ যৌথভাবে নিরাপত্তা জোরদার করতে তৎপর। ভোটকেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত প্রত্যেকটি ধাপেই সজাগ নজরদারি চালানো হবে।’‌

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার