বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা জটিল মন্ডলের বিতর্কিত মন্তব্য

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম:লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্য জনসভা থেকে বিরোধীদের হাত কেটে নেওয়ার নিদান দিলেন ময়ূরেশ্বরের তৃণমূল নেতা জটিল মন্ডল(Jatil Mandal)। এমনই হুংকার দিয়ে বিতর্কে জড়ালেন বীরভূম জেলার অন্যতম তৃণমূলের বলিষ্ঠ নেতা ময়ূরেশ্বর দু’নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জটিল মণ্ডল।আর এই বিষয়কে সামনে রেখেই সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ কোটাসুর থেকে পালটা মন্তব্য করলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মন্ডল, তিনি বলেন ‘উনি যদি কারোর হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে উনারও হাত কাটতে পারে’।

ওই তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়েছে এলাকায়। রবিবার বৈকাল পাঁচটা নাগাদ ময়ূরেশ্বর(Mayureswar) ২ নম্বর ব্লকের অন্তর্গত উলকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এক বৈঠক করা হয়। আর সেখান থেকেই অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম জেলার(Birbhum District) অন্যতম তৃণমূলের বলিষ্ঠ নেতা ময়ূরেশ্বর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জটিল মন্ডল কর্মীদের মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। কর্মীদের মাঝে থেকে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন ‘কেন্দ্র বাহিনী তোর বাবার বন্ধু লয়, ভোট হলেই চলে যাবে আর তখন তুই থাকবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের। পঞ্চায়েত সমিতি আমাদের। জেলা পরিষদ আমাদের। বিধানসভা আমাদের। চারখানা জায়গা আমাদের।

তুই কোন জায়গায় কোন ঢোল পাততে পারবি না। থানা-পুলিশ-কোর্ট একেবারে হারগড় ছাড়িয়ে দেব । ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস , তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই বলে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে। আর এই বিষয়কে সামনে রেখেই সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ কোটাসুর থেকে পালটা মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মন্ডল, তিনি বলেন ‘উনি যদি কারোর হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে উনারও হাত কাটতে পারে’।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?