ভোটের মুখে জোর ধাক্কা বিজেপিতে, তৃণমূলে যোগ কার্শিয়াং-র পদ্ম বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল ভবনে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ভোটের মুখে জোর ধাক্কা বঙ্গ বিজেপিতে। তৃণমূলে যোগ কার্শিয়াং-র পদ্ম বিধায়কের। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এলেন তিনি। সেখান থেকেই যোগ দিলেন ঘাসফুল শিবিরে। 

জানা গিয়েছে,  ২০২১ সালে তিনি কার্শিয়াং থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা (তামাং) এর শেরিং লামা দহলকে ১৫,৫১৫ ভোটে পরাজিত করেছিলেন। ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়াই করে জিতে বিজেপিতে গিয়ে বিধায়ক হয়েছিলেন। এবার বিজেপি ছেড়ে তৃণমূলের এলেন। ফের ঘর ভাঙল বিজেপির। 

তৃণমূলে যোগ দিয়ে তিনি বললেন, যেসকল উন্নত স্বপ্ন রয়েছে, তা সফল করা হবে। বাংলাকে কেন্দ্র টাকা পাঠাত না। তারপরেও উন্নয়ন থেমে থাকেনি। বাংলার সরকার উন্নয়ন করেছেয তাও বাংলার উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিলাম। রাজ্য সরকার যদি কোনও দায়িত্ব দেয়, সেই দায়িত্ব সামাল দেবেন তিনি। জনগণের জন্য কাজ করবেন। উন্নত সমাজের লক্ষ্যে কাজ করবেন। গত ৫ বছরে অনেক কিছু দেখেছেন। গোটা ভারতে যে বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে, তাঁকে একমাত্র চ্যালেঞ্জ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বারবার তাঁর মুখে শোনা গিয়েছিল বাংলা ভাগের দাবি। পাহাড়ি এলাকার উন্নয়নের জন্য উত্তরবঙ্গ আলাদা হওয়া প্রয়োজন বলে বিশ্বাস ছিল তাঁর। বিজেপি সেই আশ্বাস দিলেও কার্যক্ষেত্রে কিছুই করে উঠতে পারেনি। তাই বিজেপির উপর বরাবর ক্ষুব্ধ কার্শিয়াংয়ের ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার ছাব্বিশের ভোটের আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। দুপুরে তৃণমূল ভবনে এসে শাসক শিবিরে আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন বিষ্ণুপ্রসাদ শর্মা।

 

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন