এবার দিল্লির শ্রদ্ধা-‌কাণ্ডের ছায়া পড়লো বিষ্ণুপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,বিষ্ণুপুর: দিল্লির শ্রদ্ধা-‌কাণ্ডের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনার জেলার বিষ্ণুপুরে(Bishnupur)। পারিবারিক বিবাদের সন্দেহের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর দেহ লোপাটের জন্য তিন টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে খুনের পর দেহ লোপাটের জন্য কাটারি দিয়ে দেহ তিন টুকরো করে স্বামী। অভিযুক্ত স্বামী আলিম সেখকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মমতাজ বিবি(৩৫)।

বুধবার বিষ্ণপুরের সারদা গার্ডেন এলাকার একটি জলার পাড়ের মাটির ভেতর থেকে দেহের টুকরোগুলি উদ্ধার করেছে পুলিশ। পরিকল্পনা করে এই খুন বলে জানিয়েছে পুলিশ। এই খুনে আলিম ছাড়া আর কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, পনেরো বছর আগে আলিমের সঙ্গে মমতাজের বিয়ে হয়। আলিম মুর্শিদাবাদের(Murshidabad) বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রি। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি বিষ্ণুপুরের ছিটবাগি এলাকায় থাকত দম্পতি। মমতাজ সামালি এলাকায় একটি লজেন্স কারখানায় কাজ করতেন।মঙ্গলবার সকালে কাজে যাওয়ার জন্য স্বামীর সঙ্গে বেরিয়েছিলেন মমতাজ।

তারপর থেকে আর ফেরেন নি। আলিম যথারীতি রাতে শ্বশুরবাড়ি ফিরে আসে। আজ সকালে এলাকার মানুষের সন্দেহ হওয়ায় পুলিশকে জানায় বিষয়টি। এরপর আলিমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একসময় জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় আলিম। বিকেলে আলিমকে সঙ্গে নিয়ে মাটি খুঁড়ে দেহের টুকরোগুলি উদ্ধার করে পুলিশ।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা