ভোটের প্রচারে জয়নগরে সাইকেল চালিয়ে জনসংযোগে জোর তৃণমূল প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের আবহে প্রচারের নানান চমকপ্রদ ছবি সামনে আসছে প্রতিদিন। কোথাও বিলাসবহুল গাড়ি, কোথাও বিশাল মিছিল তার মাঝেই একেবারে ভিন্ন পথে হাঁটলেন এক প্রার্থী। সাধারণ মানুষের জীবনের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে সাইকেলকেই বেছে নিলেন তিনি, যা মুহূর্তে নজর কাড়ল সকলের। জয়নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস এবারে নির্বাচনী প্রচারে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি বিলাসবহুল গাড়ি নয়, সাধারণ মানুষের মতো সাইকেলে চেপেই প্রচারে নামলেন, যা এলাকায় বেশ সাড়া ফেলেছে।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের ব্যস্ততা বাড়ছে সব দল ও প্রার্থীদের মধ্যে। কেউ গাড়িতে, কেউ পায়ে হেঁটে প্রচার করলেও বিশ্বনাথ দাস বেছে নিয়েছেন একেবারে সাধারণ মাধ্যম- সাইকেল। দক্ষিণ বারাসতের মুকুন্দপুর এলাকায় তাঁকে সাইকেল চালিয়ে প্রচার করতে দেখা যায়। প্রচারের সূচনা হয় দাসপাড়ার জাগ্রত মা নারায়ণী মন্দিরে পুজো দিয়ে। এরপর তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে দাসপাড়া থেকে জোড়াপোল পর্যন্ত মানুষের সঙ্গে দেখা করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পথে বহু সাধারণ মানুষ তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান, যা তাঁর জনপ্রিয়তারই প্রমাণ।

আরও পড়ুন: মা-বোনেদের নিয়ে গ্রামে কু’কথা বললেই ৫০০ টাকা জরিমানা, নিয়ম পঞ্চায়েতের  

পরে মুকুন্দপুর এলাকায় সাইকেলে চেপে প্রচার শুরু করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বনাথ দাস জানান, এই এলাকার মানুষ প্রতিদিনের কাজে সাইকেল ব্যবহার করেন। ছাত্রছাত্রীরা স্কুলে যায়, সাধারণ মানুষ কাজকর্মে বের হন। তাই তাদের জীবনযাত্রার সঙ্গে নিজেকে যুক্ত করতেই তিনি এই মাধ্যম বেছে নিয়েছেন। এই দিনের প্রচারে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিশ্বনাথ দাস বলেন, রাজ্যের মহিলারা একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত হলেও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের ওপর ক্ষোভ রয়েছে। তাঁর মতে, এই কারণেই মহিলারা আবারও তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন জানাচ্ছেন।

‘ইথা’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ঢাকের তালে নাচলেন শ্রদ্ধা কাপুর, দেখুন মনোমুগ্ধকর ভিডিও

মায়াপুরে খাদ্য দফতরের অভিযান, মন্দির সংলগ্ন বহু হোটেল-রেস্তরাঁ বন্ধের নির্দেশ

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আসানসোলে গ্রেফতার ২

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি প্রদান! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ