ঘোষণা হয়নি দিনক্ষণ, শিলিগুড়ি পুরভোটে কমিটি গড়ে ফেলল বিজেপি

শিলিগুড়ি পুরনিগমের ভোটের জন্য নির্বাচনী কমিটি গড়ে ফেলল। কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষক করা হল দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরনিগমে ভোটগ্রহণ। কলকাতার ভোটে প্রার্থী নিয়ে অসন্তোষ এবং অন্তর্কলহে জেরবার বঙ্গ বিজেপি। এরমধ্যেই শিলিগুড়ি পুরনিগমের ভোটের জন্য নির্বাচনী কমিটি গড়ে ফেলল। কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষক করা হল দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে। এবার শিলিগুড়ি পুরভোটে বরো ভিত্তিক কমিটি গড়েছে বিজেপি। প্রতিটি বরোয় একজন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রচার কমিটিতে চারজন বিধায়ক স্থান পেয়েছেন। নির্বাচন পরিচালনা করার জন্য কমিটির মাথায় বসানো হয়েছে বিজেপি বিধায়ক সুশীল বর্মণকে।

বৃহস্পতিবারই বঙ্গ বিজেপির তরফে বিবৃতি দিয়ে নির্বাচনী কমিটির সদস্যদের নাম জানানো হয়। দেখা যাচ্ছে, প্রচার কমিটির ইনচার্জ করা হয়েছে বিধায়ক শঙ্কর রায়কে। কমিটিতে আছেন শিখা চট্টোপাধ্য়ায়, দুর্গা মুর্মু, নীরজ জিম্বার মতো বিজেপি বিধায়ক। পাশাপাশি রয়েছেন উত্তরবঙ্গের স্থানীয় নেতারা। এছাড়া শিলিগুড়ি পুরনিগমের এক নম্বর বরোর দায়িত্বে রয়েছেন নীরজ জিম্বা, দুই নম্বর বরোর দায়িত্বে দুর্গা মুর্মু, তিন নম্বর বরোর দায়িত্বে শঙ্কর ঘোষ এবং চার নম্বর বরোর দায়িত্ব পেয়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মা। এছাড়া পাঁচ নম্বর বরোর দায়িত্ব দেওয়া হয়েছে শিখা চট্টোপাধ্য়ায়কে। উল্লেখ্য, কোনও কমিটিতেই স্থান হয়নি মিহির গোস্বামীর।

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ