Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে দেখেই দরজা বন্ধ করে দিলেন বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি আসানসোল: সোমবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রানিগঞ্জ ব্লকের চেলোদ গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল(BJP Candidate Agnimitra Pal)। এদিন গ্রামে প্রচার করতে গিয়ে তিনি দেখেন, অধিকাংশ বাড়ির দরজাই ভিতর থেকে বন্ধ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয় দেখানো ও ঘরবন্দি করে রাখার বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।
সোমবার সকালে সদলবলে চেলোদ গ্রামে প্রচারে বের হন অগ্নিমিত্রা পাল। কিন্তু গ্রামে ঢোকার পর তিনি লক্ষ্য করেন, হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সব বাড়ির দরজা বন্ধ। কোনো কোনো বাড়িতে লোকজন থাকলেও তাঁরা বাইরে বেরোতে দ্বিধাবোধ করছেন। এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী।

অগ্নিমিত্রা পালের অভিযোগ, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। বরং শাসকদলের সুপরিকল্পিত চক্রান্ত।তিনি বলেন “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগেভাগেই গ্রামের গরিব মানুষদের হুমকি দিয়ে ঘরবন্দি করে রেখেছে। ক্যাডাররা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বাইরে বের হতে নিষেধ করেছে। এভাবে গরিব মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।”অগ্নিমিত্রার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও সস্তা রাজনীতি বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বরূপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই এলাকায় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাই মানুষ আর অগ্নিমিত্রা পালের মুখ দেখছে না। ভিতর থেকে দরজা বন্ধ করে খিল এঁটে বসে রয়েছে। প্রার্থী দোর গড়ায় এলেও দরজা খুলছে না। এর আগেও বিধায়ক থাকাকালীন বেশ কয়েকবার সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেই ঘটনাকেও তিনি শাসক দলের চক্রান্ত বলে দাবি করেছিলেন।

বাঙালি মিষ্টিতেই মিষ্টিমুখ ব্রিগেডে, নজর কাড়ছে বিশেষ ‘মোদিশ্রী রসগোল্লা’ থেকে ‘শঙ্খপদ্ম সন্দেশ’

শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আমির খান! জল্পনা

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পরিবারের হাতে তুলে দিলে ভারত

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়