বিজেপি প্রার্থীই প্রিসাইডিং অফিসার! কমিশনের পদক্ষেপে বিতর্ক ফালাকাটায়

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের শিক্ষক, দাঁড়িয়েছেন ভোটে। সেই কারণে নির্বাচনের সঙ্গে যাতে তাঁকে যুক্ত না করা হয়, নির্বাচন কমিশনের কাছে এটাই ছিল অনুরোধ। কিন্তু তাতে কর্ণপাত করেনি কমিশন। উল্টে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। এমনটাই অভিযোগ আলিপুরদুয়ারের ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মনের। তিনি ফালাকাটার দেওগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক পদে চাকরি করেন। কমিশন সেই সুবাদে প্রিসাইডিং অফিসার পদে নিয়োগ করেছে দীপকবাবুকে। এদিকে ফালাকাটার বিজেপি প্রার্থী, দিয়েছেন মনোনয়ন ও করছেন প্রচার। কমিশনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দীপক বর্মন।

আরও পডুন: মোথাবাড়িকাণ্ডে এনআইএ-র জালে কংগ্রেস ও ছাত্র পরিষদের কর্মী

তিনি জানিয়েছেন, ‘আমাকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। বার বার বলার পরেও আমাকে ডিউটি থেকে রেহাই দেওয়া হচ্ছে না। বারবার ট্রেনিংয়ের মেসেজ আসছে। সেই ট্রেনিংয়ে যোগ না দেওয়ায় আমাকে শোকজ করা হয়েছে। বিষয়টা কী হচ্ছে আমি বুঝতে পারছি না।’ সূত্রের খবর, কমিশনের কাছে তাঁর প্রার্থী পদ নিয়ে বিস্তারিত তথ্য ছিল না। তাই প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয় দীপকবাবুকে। সেই কারেণই বারবার ট্রেনিংয়ে ডাকা হচ্ছে, মোবাইলে আসছে মেসেজও। এমনকি প্রচারে ব্যস্ত থাকায় পোলিং অফিসারদের ট্রেনিংয়ে যোগ দিতে পারেননি বিজেপি প্রার্থী। সেই কারণেই শোকজ করা হয়েছে তাঁকে।

গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। সূত্রের খবর, বিজেপি প্রার্থীর নির্বাচন সংক্রান্ত ডিউটি বাতিল করা হবে।

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!