কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে গ্রামের মধ্যে বেধড়ক মারধর, গ্রেফতারের নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, কুমারগঞ্জ: দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের বিজেপি প্রার্থীকেই কিল, চড়, ঘুষি, লাথি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিস্ফোরক অভিযোগ। কড়া পদক্ষেপের পথে কমিশন। যারা এই ঘটনায় যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ কমিশনের।প্রথম দফার ভোটগ্রহণের দিনে জেলায় জেলায় অব্যাহত রাজনৈতিক হিংসা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার।আক্রান্ত হন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার(BJP Candidate Suvendu Sarkar)। পোলিং এজেন্টকে বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।এদিকে,নওদাকাণ্ডে দুজন গ্রেফতার ।আর লাভপুর আর কুমারগঞ্জের ঘটনায় রিপোর্ট তলব।কমিশন সূত্রে খবর।

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই এলাকায়। কমিশনের নির্দেশের পর এই ঘটনায় যারা যুক্ত তাদের চিহ্নিত করতে ওই এলাকায় পুলিশি অভিযান শুরু হয়েছে। অন্যদিকে,বীরভূমের সাঁইথিয়া থানা এলাকা লাভপুর বিধানসভার ভ্রমরকল অঞ্চলের ভ্রমরকল গ্রামে ৬৮ নাম্বার বুথে আক্রান্ত বিজেপি ইলেকশন এজেন্ট ।বিশ্বজিৎ মণ্ডলকে মারধোর করার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে। তাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। ইট , লাঠি ও রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। গাড়ি ভাংচুরেরও অভিযোগ। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। কারা এই ঘটনায় যুক্ত তাদের খুঁজছে পুলিশ।

এছাড়া,চাঁচল বিধানসভার ২২১ নম্বর বুথের ধুম সাডাগী পানপাড়া এলাকায় বিজেপির এক ইলেকশন এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে আক্রমণ চালায় এবং তার গাড়ি ভাঙচুর করে। এমনকি তার পরনের পাঞ্জাবিও ছিঁড়ে দেওয়া হয় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে(Chachal Hospital) ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে