‘‌উত্তরপ্রদেশের স্টাইলেই বাংলায় এনকাউন্টার হবে’‌, প্রচারে বেরিয়ে হুঙ্কার দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি নেতারা বলছেন, তাঁরা এবার ক্ষমতায় আসবেই। তাই তাঁরা আত্মতুষ্টিতে রয়েছে। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে চায়ের দোকান, আড্ডার ঠেকে। বিশেষ করে চায়ের দোকানগুলিতে সকাল, সন্ধ্যা নিয়ম করে ভোট–চর্চার আসর বসছে। আর সেখানেই এবার চর্চার কেন্দ্রবিন্দুতে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কারণ তিনি আজ, বৃহস্পতিবার সরাসরি এনকাউন্টারের হুমকি দিয়েছেন।

এদিকে নির্বাচন কমিশন ২০০’‌র বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে বাংলায়। যাতে নির্বিঘ্নে বিধানসভা নির্বাচন করা যায়। সেখানে খোদ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রকাশ্য দিবালোকে উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার করার কথা বলেছেন। যা নির্বাচনী বিধিভঙ্গের সামিল। এই কথা পরবর্তী ক্ষেত্রে এলাকায় উত্তাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে। দিলীপ ঘোষ বারবার বিতর্কিত মন্তব্য করে রাজ্য–রাজনীতিতে আলোড়ন ফেলে দেন। এবার সেটা চরমে উঠল বলে মনে করা হচ্ছে। ক্ষমতায় এলেই এমনটা করা হবে বলে জোর গলায় দাবি করার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

অন্যদিকে আজ, বৃহস্পতিবার সকালে নিজের বিধানসভা এলাকায় ভোট প্রচারে বেরিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। আর সেখানেই দাবাং মেজাজে দেখা গেল তাঁকে। দিলীপ ঘোষ রাস্তায় দাঁড়িয়েই হুঙ্কার দেন, ‘‌এখন যারা তাঁবেদারি করছে ও চোর–চিটিংবাজ নেতা–মন্ত্রীর সঙ্গে বসে খাওয়া–দাওয়া করছেন তারা সাবধান হয়ে যান। কারণ বিজেপি ক্ষমতায় এলেই বাংলায় উত্তরপ্রদেশের স্টাইলেই এনকাউন্টার হবে। অন্যের জিনিস দখল করা, অন্যের মেরে খাওয়া সব বন্ধ করে দেবো। দেখে নেবেন। দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না। চোখে চোখ রেখে দাপটের সঙ্গে রাজনীতি করে এসেছি। বিজেপি ক্ষমতায় এলে পুলিশের ভোলবদল করা হবে।’‌

এছাড়া কদিন আগে এই বিজেপি প্রার্থীই পুলিশকে গুলি করার কথা বলেছিলেন। এমন গুলি দেখাবেন যে প্যান্ট ভিজে যাবে। এই কথাই শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। তারপর এই ঘটনা নিয়ে যখন নির্বাচন কমিশনে নালিশ করা হয় তখন তাঁর প্রতিক্রিয়া ছিল, ‘‌নির্বাচন কমিশন দিলীপ ঘোষের কিছু করতে পারবে না। নালিশ করতে করতে নির্বাচনই পেরিয়ে যাবে। আমার কিছু হবে না।’‌ এবার আবার সরাসরি এনকাউন্টারের কথা বলে নির্বাচন কমিশনকেই চাপে ফেলে দিলেন দিলীপ। এখনও পর্যন্ত নির্বাচন কমিশন এতকিছুর পরও দিলীপ ঘোষকে সেন্সর করেনি। সুতরাং ভোটের মরশুমে উত্তেজনা বেড়েই চলেছে।

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল