বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের বৈঠক!‌ ফাঁস সিসিটিভি ফুটেজ, নির্বাচন কমিশনে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই প্রথম দফার ভোট বাংলায়। আর তার আগে তপ্ত হয়ে উঠল রাজনীতি। বিজেপির বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ। প্রথম দফার ভোটের আগে নির্বাচন কমিশন বাংলায় বিজেপির হয়ে কাজ করছে এমন অভিযোগ আগেই তুলেছে তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে সরাসরি পক্ষপাত করার অভিযোগ আনল ঘাসফুল শিবির। মগরাহাট (পশ্চিম) এবং ডায়মন্ডহারবার কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী শামিম আহমেদ এবং পান্নালাল হালদার ছাড়াও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ্য নির্বাচন কমিশনারকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও‘ব্রায়েন। আজ, বুধবার এই ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন দলের প্রার্থী তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

এদিকে আজকের সাংবাদিক বৈঠকে সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবির দাবি করেছে, ডায়মন্ডহারবাররে একটি সরকারি লজে বসে নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে গোপন বৈঠক করেছেন মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের বিজেপি প্রার্থী, ডায়মন্ডহারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার এবং কয়েকজন বিজেপি নেতা। এবার সেই বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে কুণাল ঘোষ বলেন, ‘‌নির্বাচনের আগে তৃণমূলের দক্ষ নেতাদের হেনস্থা, আটক এবং গ্রেফতার করার পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির কথায় তৃণমূল কর্মীদের নামে মিথ্যে মামলা করছে। অথচ আমাদের করা অভিযোগের কোনও গুরুত্বই দিচ্ছে না নির্বাচন কমিশন। কিন্তু ডায়মন্ডহারবারের মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছে।’‌

 

অন্যদিকে আজ দু’‌পক্ষের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। আর তা নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। সরকারি লজে বসে নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে গোপন বৈঠক করেন ডায়মন্ডহারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার এবং কয়েকজন বিজেপি নেতা বলে অভিযোগ তোলা হয়েছে। এই বিষয়ে কুণাল ঘোষ বলেছেন, ‘‌আলিপুরের একটি সরকারি মেসে ডায়মন্ডহারবারের পুলিশ অবজার্ভারের থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তিনি সাগরিকা হোটেলের ২০৮ নম্বর ঘরে রয়েছেন। সেখানেই মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষ, ডায়মন্ডহারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার এবং তাঁদের এজেন্টদের সঙ্গে বৈঠক করেছেন। প্রথম দফার ভোটের আগে তৃণমূলের একগুচ্ছ দক্ষ নেতাদের নাম পর্যবেক্ষককে দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের যাতে হেনস্থা করা হয় তা নিয়ে আলোচনা হয়েছে পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে।’‌

এছাড়া তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সেই সিসিটিভি ফুটেজ দেখানো হয়। এবার লিখিত অভিযোগে ডেরেক ও’ব্রায়েন মুখ্য নির্বাচন কমিশনারকে মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে নির্বাচন কমিশন নিযুক্ত ওই পুলিশ পর্যবেক্ষক পারমার স্মিথ পারসত্যম দাসের গোপন বৈঠক জানিয়েছেন। এই ঘটনায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। ওই পুলিশ পর্যবেক্ষকের নিয়োগ খারিজ করে নিরপেক্ষ একজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন ডেরেক। তবে বিজেপি প্রার্থী গৌর ঘোষ তৃণমূলের অভিযোগের জবাবে সাংবাদিকদের সাফাই দিয়েছেন, ‘‌কোনও গোপন বৈঠক নয়, নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষককে তাঁদের প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল সেটাই জানাতে গিয়েছিলেন।’‌

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স