Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিলীপ ঘোষের নিজের বুথে প্রার্থী দিতে পারলো না বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির ঝাড়গ্রামের সাংসদ(Jhargram MP) কুনার হেমব্রম যে এলাকার ভোটার সেই ভোট কেন্দ্রেই এবার বিজেপি প্রার্থী খুঁজে পেল না। বিজেপির হয়ে কেউ নমিনেশন পত্র জমা দেয় নি। আর এই নমিনেশন না দেওয়াকে কেন্দ্র করেই বিজেপির দলের ভেতরে দ্বন্দ্ব শুরু হয়েছে। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ (MP) কুনার হেমব্রম সাফ জানিয়ে দিয়েছেন, দলের ভেতরে অন্তর্ঘাত হয়েছে। আর এই প্রার্থী দিতে না পারাকে কেন্দ্র করে দলের গোষ্ঠী কোন্দল এর অভিযোগ খোদ বিজেপি সাংসদের।

দিলীপ ঘোষের বুথ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা পঞ্চায়েত কুলিয়ানা ১১৮ নং এবং সাংসদ কুনার হেমব্রম এর বুথ রাধানগর গ্রাম পঞ্চায়েতের কন্যাডোবা তে এবার কোনো প্রার্থীই দিতে পারেনি বিজেপি। সেখানে তৃনমূল ও নির্দল নমিনেশন করেছে। দিলীপ ঘোষের নিজের এলাকা কুলিয়ানা ও কুনার হেমব্রম এর কন্যাডোবা বুথে নিজের এলাকায় প্রার্থী দিতে না পারায় বেশ সমালোচিত হয়েছে বিজেপি। বিজেপির ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমও সরাসরি দলের গোষ্টীকোন্দল কেই এর জন্য দায়ী করেছেন। দলের মধ্যে সমন্বয় এর অভাব রয়েছে। ঘরে বসে রিপোর্ট পাঠানো হয়েছে বলে দাবি সংসদ কুনারের।

আর তার জন্যই এই প্রার্থী দিতে না পারা। এ বিষয়ে তৃণমূল নেত্রী রেখা সরেন বলেন, “বিজেপি যেখানে বলছে পঞ্চায়েতে জিতবো ক্ষমতা দখল করবো”, “সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যেখানে দু জন সংসদ দিলীপ ঘোষ এবং কুনার হেমব্রম তাদের নিজেদের জায়গাতে বিজেপির প্রার্থী নেই, এ ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপির প্রার্থী নির্বাচনে একটা বড় অভাব আছে। এ বিষয়ে অন্যদিকে বিজেপির ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক জানান, দিলীপদা বিজেপির সর্ব ভারতীয় সহ- সভাপতি ।এখন দিলীপদাকে একটা বুথ নিয়ে জড়ানো হলে এটা অযুক্তি।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি