প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

Share:

নিজস্ব প্রতিনিধি: নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন তাপস রায়। মঙ্গলবার (১২ মে) লোক ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি(Govonor R N Rabi)। বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের অন্যান্য বিজয়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৫ মে শুক্রবার স্পিকার নির্বাচন। সূত্রের খবর অনুযায়ী, তাপস রায় বিধানসভার অধ্যক্ষ পদের জন্য মনোনীত হতে পারেন। এদিন প্রোটেম স্পিকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। মঙ্গলবার সকালে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখান থেকে কলকাতায় ফিরে সোজা চলে যান লোক ভবনে। রাজ্যের কয়েকজন মন্ত্রী ও হবু বিধায়করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ নিয়ে বেরিয়ে তাপস রায় জানান, বুধ ও বৃহস্পতিবার বিধানসভায় অন্যান্য বিজয়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার থেকে বিধানসভা সেজে উঠেছে গেরুয়া আলোয় সন্ধ্যা করাতেই বিধানসভা চত্বরে গেরুয়া রঙের আলো জ্বলছে। শুধু তাই নয়, লোক ভবনের বাইরে যে গার্ড রেল রয়েছে, তাতেও গেরুয়ার ছোঁয়া লেগেছে। এদিকে রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসন থাকলেও দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতায়(Falta) নতুন করে নির্বাচন হবে ।এছাড়া শুভেন্দু অধিকারী দু- জায়গা থেকে তিনি বিজয়ী হয়েছেন। ফলে একটি আসন তিনি ছেড়ে দেবেন এবং আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর তিনিও দুটি আসন থেকে জিতেছেন। ফলে তিনিও একটি আসন থেকে সরে দাঁড়াবেন। তাই বুধ এবং বৃহস্পতিবার মোট ২৯১ জন বিধায়ক শপথ গ্রহণ করবেন। তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার(Protem Speaker) তাপস রায়। শপথ গ্রহণ পর্ব মিটতেই স্পিকার নির্বাচন হবে ।

স্পিকার বাছাই প্রক্রিয়া শেষ হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বুধবার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিধায়করা শপথ নেবেন। উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নেবেন প্রথমার্ধে। এরপর দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই চব্বিশ পরগনার জয়ী প্রার্থীরা বিধায়ক পদে শপথ নেবেন। বৃহস্পতিবার প্রথমার্ধে শপথ বাক্য পাঠ করবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিজয়ী প্রার্থীরা। পশ্চিম মেদিনীপুর ,পুরুলিয়া, বাঁকুড়া ,পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার