ভোট রেজাল্টে ক্ষুব্ধ শাহ, সুকান্তের জায়গায় দেবশ্রীর ভাবনা

বাংলার পঞ্চায়েত নির্বাচনে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে একের পর এক গেরুয়া গড়। আর তাতেই ক্ষুব্ধ শাহ। সুকান্তকে সরিয়ে আনতে পারেন দেবশ্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪’র মহাযুদ্ধের(General Election 2024) আগে বাংলার(Bengal) মাটিতে ঘুরে দাঁড়ানোর এটাই ছিল শেষ সুযোগ। কিন্তু ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, পরিসংখ্যান বলছে বাংলার মাটিতে গড়ে ওঠা বহু গেরুয়া গড়ই ধূলিসাৎ হয়ে গিয়েছে তৃণমূল(TMC) নামের ঝড়ের মুখে পড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মতুয়া থেকে রাজবংশী, তপশিলী থেকে আদিবাসী সর্বত্রই বিজেপিকে ধাক্কা দিয়েছে তৃণমূল। আর এই ফলের জেরেই বঙ্গ বিজেপি(BJP) নেতৃত্বের ওপর নিদারুণ ক্ষুব্ধ বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সূত্রে জানা গিয়েছে, এই খারাপ ফলের জন্য খুব শীঘ্রই বঙ্গ বিজেপির সভাপতি পদে রদবদল হতে চলেছে। সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) জায়গায় আনা হতে পারে সঙ্ঘের ঘরের মেয়ের তথা বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে(Debasree Chowdhury)।

আরও পড়ুন Online-এ চাকরি, মোদির ভারতে এগিয়ে মমতার কলকাতা

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বঙ্গ বিজেপি নেতৃত্ব এবারের পঞ্চায়েত নির্বাচন নিয়ে বেশ কিছু রিপোর্ট দিয়ে এসেছে ধারাবাহিক ভাবে। সেই সব রিপোর্টেই বলা হয়েছিল উত্তরবঙ্গে তাঁরা নাকি এবার খুব ভাল ফল করবে। ভাল ফল হবে মতুয়া প্রভাবিত এলাকায় এবং জঙ্গলমহলের বুকেও। তপশিলী এলাকাতেও ভাল ফল হবে। কিন্তু গতকাল থেকেই চোখে পড়ছে বঙ্গ বিজেপির দেওয়া সেই হিসাব মিলছে না। কোচবিহার, আলিপুরদুয়ারের মতো জেলায় যেখানে একুশের ভোটেও নিরঙ্কুশ জয়ের মুখ দেখেছিল বিজেপি সেখানে এবারে পদ্মের গড় ধূলিসাৎ হয়ে গিয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং মালদা জেলার পুরাতন মালদা মহকুমাতেও একুশের ভোটে ভাল ফল করেছিল বিজেপি। এবারে সেখানেও নেমে এসেছে ধাক্কা। পাহাড়েও বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে পদ্মপার্টিকে। উনিশের ভোটে জঙ্গলমহলের ৫টি লোকসভা কেন্দ্রই গিয়েছিল বিজেপির দখলে। পঞ্চায়েতের ফল বলছে সেই ৫ লোকসভা কেন্দ্রের প্রায় সব জায়গাতেই বিজেপির হার হয়েছে। মতুয়া প্রভাবিত এলাকাতেও মানুষের বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেওয়া স্পষ্ট।

আরও পড়ুন গণনা চলছে বুধ সকালেও, অব্যাহত শাসকের জয়ও

বঙ্গ বিজেপির সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতের এই বিপর্যয়ের জন্য দলের রাজ্য নেতারা দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিপর্যয়ের কারণ হিসেবে খাড়া করেছে হিংসা-সন্ত্রাসের তত্ত্বকে। যদিও তাতে দিল্লির কাছে আর চিঁড়ে ভিজছে না। বরং দলের শীর্ষ কেন্দ্রীয় নেতাদের সামনে বেআব্রু হয়ে গিয়েছে বাংলার সাংগঠনিক দুর্বলতার ছবিটা। সেই ছবি ঢাকতেই সন্ত্রাসের এই ‘অজুহাত’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এখন তাঁরা এরাজ্যে বুথ সংগঠনের প্রকৃত হাল বুঝে গিয়েছে হাড়ে হাড়ে। লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের ফলাফল বিশ্লেষণের ওপর সর্বাধিক গুরুত্ব দিতে চাইছে বিজেপির কেন্দ্রীয় পার্টি। আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। রাজনৈতিক সূত্রের খবর, তা চলাকালীনই দিল্লিতে বিজেপির বঙ্গ ব্রিগেডকে নিয়ে জরুরি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আরও পড়ুন মমতার প্রকল্পের হাত ধরেই গ্রামে গ্রামে তৃণমূল ঝড়

পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিনই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে ভোট-সন্ত্রাস নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন অমিত শাহ-নাড্ডা। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের ফলাফলের ট্রেন্ড স্পষ্ট হতেই পরাজয়ের প্রাথমিক কারণ ব্যাখ্যা করে দিল্লিতে পাঠান দলের বঙ্গ নেতারা। সেখানে ব্যাপক ‘তৃণমূলী সন্ত্রাস’কে হারের প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু জানা যাচ্ছে, শুধুমাত্র হামলা-সন্ত্রাসের উল্লেখে মোটেও সন্তুষ্ট নয় কেন্দ্রীয় নেতৃত্ব। বরঞ্চ তাঁরা এবার একটা বড়সড় ঝাঁকুনি দিতে চান বঙ্গ বিজেপির অন্দরে। সেই সূত্রেই আসছে সুকান্তের জায়গায় দেবশ্রীকে আনার ভাবনাচিন্তা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে