সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়ুয়াদের স্কুলে আসার সুবিধা করতে সবুজসাথী প্রকল্প চালু করেছিল পূর্বতন তৃণমূল সরকার। যদিও সেই প্রকল্প নিয়ে ভূরি ভূরি অভিযোগ ছিল। কিন্তু সেই প্রকল্প বন্ধ করছে না বর্তমান বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন বাম-তৃণমূল আমলের চালু হওয়া কোনও প্রকল্প বন্ধ হবে না। নতুন প্রকল্পের সঙ্গে এগুলি চলবে। তাই সবুজসাথী প্রকল্প চালু থাকবে বলে নবান্ন সূত্রে খবর। তবে নাম বদলে যাচ্ছে এই প্রকল্পের। নবান্ন সূত্রে খবর, সবুজসাথীর বদলে এবার থেকে এই প্রকল্পের নাম হবে সারথি। এমনকি বদলে যাচ্ছে লোগো এবং সাইকেলের রংও। জানা গিয়েছে, বিলির জন্য নতুন সাইকেলগুলিতে গেরুয়া ছোঁয়া থাকবে। অর্থাৎ, আগের নীল রঙের সাইকেল আর থাকছে না।

আরও পডুন: শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

কিছুদিন আগে জেলা শাসকদের সঙ্গে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের একটি বৈঠক হয়। সেখানেই সবুজসাথী প্রকল্পের নতুন নামের কথা জানানো হয়। ভোটের আগে নবম-দশমের পড়ুয়াদের সাইকেল বিলির কথা বলেছিল তৃণমূল কংগ্রেসের সরকার। সেই মতো জেলায় এখন সাইকেল এসে পড়ে রয়েছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ পাওয়ায় সাইকেল বিলি সম্ভব হয়নি। যেসব সাইকেল এসে পড়ে রয়েছে বিডিও অফিসে অথচ বণ্টন হয়নি, সেগুলিতে আগের সরকারের দেওয়া লোগো বসানো রয়েছে। বিজেপি সরকার সেই লোগো বদল করে তারপর পড়ুয়াদের দেবে বলে ঠিক করেছে। আর সপ্তাহ দুয়েকের মধ্যেই নতুন রূপে সরকারি প্রকল্পের বাকি সাইকেল এসে যাবে বলে মনে করা হচ্ছে। তারপর একই কায়দায় সেসব ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে। কোনও যোগ্য পড়ুয়া যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বাদ না যায়, সেটা দেখার জন্য জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর।

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এক্সে বার্তা মুখ্যমন্ত্রীর

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ