‘গোর্খাদের টর্চলাইট দেখাচ্ছে বিজেপি’, অভিযোগ বিষ্ণুপ্রসাদ শর্মার

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৭ বছর ধরে গোর্খা জনগন অন্ধকারে রয়েছে। বিজেপি তাঁদের টর্চলাইট দেখাচ্ছে। ইস্তেহারে যা লেখা ছিল, তা হয়নি। ওরা গোর্খাদের মিথ্যে বলেছিলেন। তৃণমূলে যোগ দিয়েই এমনই অভিযোগ করলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তাঁর অভিযোগ, গোর্খাদের বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। 

তিনি বলেছেন, যাঁরা তাঁকে ভোটে জিতিয়েছে তাঁদের সঙ্গে জুমলা রাজনীতি করতে পারবেন না। বিজেপি গোর্খাদের কিছু দেবে না। শুধু শোষণ করবে। ভিতরে ভিতরে লোক পাঠিয়ে গোর্খাদের সঙ্গে কথা বলবে। মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য লড়াই করছেন, তাতে অংশ নিতে চান তিনি। গোটা ভারতে যে বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে, তাঁকে একমাত্র চ্যালেঞ্জ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, বারবার তাঁর মুখে শোনা গিয়েছিল বাংলা ভাগের দাবি। পাহাড়ি এলাকার উন্নয়নের জন্য উত্তরবঙ্গ আলাদা হওয়া প্রয়োজন বলে বিশ্বাস ছিল তাঁর। বিজেপি সেই আশ্বাস দিলেও কার্যক্ষেত্রে কিছুই করে উঠতে পারেনি। তাই বিজেপির উপর বরাবর ক্ষুব্ধ কার্শিয়াংয়ের ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার ছাব্বিশের ভোটের আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। দুপুরে তৃণমূল ভবনে এসে শাসক শিবিরে আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন বিষ্ণুপ্রসাদ শর্মা।

এসআইআর নিয়ে সোচ্চার হয়েছিলেন। তিনি বলেছেন, গণতান্ত্রিকভাবে চলা একটি সরকারকে নীলডাউন করতে এসআইআর চালু করা হয়েছে। প্রথম থেকেই এসআইআর-র বিরোধ করেছেন তিনি। কেন এত তাড়াতাড়ি করা হচ্ছে? মুখ্যমন্ত্রীর সুরই শোনা গেল তাঁর গলায়। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন। সাংসদ রাজু বিস্তার বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি। গুন্ডা রাজনীতি থেকে গোর্খাদের বাঁচাতে হবে। বাংলায় ভালো সমাজ গড়ে তুলতে হবে বিজেপিকে হঠাতে হবে। 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের