চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টাকার বিনিময়ে প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার! পোস্টার ঘিরে চাঞ্চল্য

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে রানাঘাট থেকে বিজেপির প্রার্থীর হয়েছেন জগন্নাথ সরকার। আর তার নির্বাচনে লড়াই নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য । নদিয়ার শিবনিবাসের চূর্ণী সেতুর কৃষ্ণগঞ্জ এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার এবং জগন্নাথ সরকারের নামে একটি পোস্টার ছড়িয়ে পড়েছে। আর সেই পোস্টার নিয়েই নদিয়ায় বিপাকে পড়েছে গেরুয়া শিবির।

কি রয়েছে সেই পোস্টারে? জানা গিয়েছে,  নদিয়ায় ওই পোস্টারে রয়েছে নির্বাচনে  প্রার্থী হওয়ার জন্য জগন্নাথ সরকার বিজেপির তিন মাথা শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারকে প্রায় ৪ কোটি টাকা দিয়েছে। আর সেই টাকার জন্যই তিনি আসন্ন লোকসভা নির্বাচনে রানাঘাট থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। যদিও বিজেপির বক্তব্য তৃণমূলের দুষ্কৃতিরা ভোটে লড়তে না পেরে তার বিরুদ্ধে চক্রান্ত করে এইসব কাজ করছে। তবে তৃণমূল এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয় বলে জানিয়ে দিয়েছে।

উল্লেখ্য,অভিযোগ উঠেছে  বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার  চূর্ণী নদী সংস্কারের টাকা এনে কোন কাজ না করে পুরো টাকায় নিজে আত্মসাৎ করেছে। এমনকী দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। তারপরও এবার প্রার্থী করা হয়েছে তাঁকে। তাই আশঙ্কা করা হয়েছিল আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন না জগন্নাথ সরকার । আর তারপরেই প্রশ্ন উঠেছিল কেন তার ওপর আবার বিজেপি ভরসা করল? এবার সেই আবহেই উঠে এল টাকার বিনিময় লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

LIVE

LIVE- প্রচারে ঝড় তুলতে উত্তর ও দক্ষিণে তৃণমূল সুপ্রিমো

অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, বিজেপি-সিপিএমে ভাঙন

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হুমায়ুন কবীর, যুবকের কীর্তিতে হুলস্থূল

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ