ফের বেলাগাম অগ্নিমিত্রা, উত্তরপ্রদেশের মত বঙ্গেও বুলডোজার নিদান

সেই যন্ত্রনাই যেন বাংলায় ফিরিয়ে আনতে চাইছেন অগ্নিমিত্রা। এমনটাই অভিযোগ বিজেপি বিরোধী শিবিরের। 

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বেলাগাম আসানসোল দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল। উত্তপ্রদেশের মতো বঙ্গেও বুলডোজার তত্বের নিদান দিলেন তিনি। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ্য, বিজেপির বুলডোজার রাজের বিরুদ্ধে সরব সমস্ত বিরোধী দল। বিজেপি শাসিত সরকার উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল অসহায়দের বাড়ি। সেই যন্ত্রনাই যেন বাংলায় ফিরিয়ে আনতে চাইছেন অগ্নিমিত্রা। এমনটাই অভিযোগ বিজেপি বিরোধী শিবিরের। 

এর আগেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিতর্কে জড়িয়েছিলেন ‘বুলডোজার’ বক্তব্য প্রসঙ্গে। ফের বুলডোজারের হুঁশিয়ারি দিলেন অগ্নিমত্রা। এদিন আবাস যোজনা দুর্নীতি নিয়ে সরব হতে গিয়ে অগ্নিমিত্রা আবারও বেফাঁস মন্তব্য করলেন। বলেন, আবাস যোজনার জন্য বাড়ি যারা ১২ বছর ধরে চুরি করেছেন, তাঁদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বাঁকুড়া-১ বিডিও অফিসে গিয়ে আঙুল উঁচিয়ে হুমকি দিয়েছিলেন। তারপরে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন কুমার মজুমদারের নিদান ছিল, পুলিশকে গাছে বাঁধার। আরও নিদান ছিল, বিডিও’কে মারের। গত সোমবারে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বল্লুক-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির বিরুদ্ধে উঠেছিল পঞ্চায়েত প্রধান এবং বিডিওকে হেনস্থা ও নিগ্রহের অভিযোগ। গতকাল কার্যত ‘আবাস যোজনা’ ইস্যুতে রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছিল বিজেপি। তৃণমূলের অভিযোগ, কাজ আটকাতেই এইসব করছে গেরুয়া শিবির। আবার আজ, মঙ্গলবার অগ্নিমিত্রার এই বক্তব্যের পরে উঠছে তীব্র বিতর্কের ঝড়। সবুজ শিবিরের অভিযোগ, কিছু না হলেও মিথ্যে ইস্যু বানিয়ে আবাস যোজনার কাজ বন্ধ করতে চাইছে বিজেপি। 

প্রসঙ্গত, দেরি করে ‘আবাস যোজনা’র (ABAS YOJANA) প্রাপ্য টাকা পেয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শেষ মুহূর্তে এমন সময় টাকা এল, যখন আর কাজ করার সময় নেই।  প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রের বরাদ্দ প্রকল্পের অর্থ নির্দিষ্ট সময়ে শেষ না করতে পারলে সেই টাকা ফিরে যায় রাজ্য থেকে। নবান্নের সাফ নির্দেশ, দ্রুত এবং স্বচ্ছ ভাবে সমস্ত কাজ শেষ করতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে একাধিক উপযুক্ত এবং কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তা জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্পষ্ট নির্দেশ, কাজে বাধা দিলেই গ্রেফতার।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই