আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দাঁতন বিধানসভায় নবনির্মিত পার্টি অফিস উদ্বোধন করলেন না দিলীপ, কেন ক্ষুব্ধ?‌

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন যে তলানিতে পৌঁছেছে সেটা এবার নিজের চোখেই দেখলেন একদা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এই সংগঠন নিজের হাতেই একদা তৈরি করেছিলেন। এখন তা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। আসলে নব্য বিজেপি নেতারা সংগঠন ধরে রাখতে পারেনি বলে অভিযোগ। এমন অভিযোগ আগে বারবার করেছিলেন দিলীপ। সেটা কতটা সত্য তা নিজের চোখেই দেখলেন। যেখানে নেতারা আছে অথচ কর্মী–সমর্থকরা নেই। এই ভঙ্গুর অবস্থা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধন না করেই ফিরে গেলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

এদিকে শিয়রে বিধানসভা নির্বাচন। তার উপর এসআইআর পর্বে বিজেপির প্রতি বিশ্রদ্ধ হয়ে পড়েছে মানুষজন। তাই এমন পরিস্থিতিতে মাঠে নেমে জোর ধাক্কা খেয়েছে কর্মী–সমর্থকরা। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে বহু জেলায় বসে গিয়েছেন কর্মী–সমর্থকরা। এবার সেটা নিজে চোখে দেখে এলেন একদা রাজ্য বিজেপির হত্তাকত্তা দিলীপ ঘোষ। গতকাল দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের নয়াগ্রাম এলাকায় এমন ঘটনা নিয়ে রীতিমতো জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। বিজেপির দাঁতন দুই মণ্ডল কমিটির নবনির্মিত পার্টি অফিস উদ্বোধনের কর্মসূচি ছিল দিলীপ ঘোষের। সেখানে তিনি সময় মতো পৌঁছেও যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন নেতারা কয়েকজন আছেন ঠিকই, তবে কর্মী–সমর্থকরা নেই। আর গোটা কার্যালয় পুরোপুরি ফাঁকা। এই অবস্থা দেখে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে ফিরে যান দিলীপ।

অন্যদিকে ঘোষের এই ফোঁস করা দেখে তখন থরহরিকম্প অবস্থা তৈরি হয়। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না দিলীপ ঘোষ। কারণ নিজে হাতে একসময় যে সংগঠন তৈরি করেছিলেন তিনি সেটার যে এমন হাল হয়েছে তা তাঁর কপালে ভাঁজ ফেলেছে। এমন সংগঠন নিয়ে আর যাই করা যাক বিধানসভা নির্বাচনে জেতা যে যায় না সেটা বিলক্ষণ টের পেয়েছেন তিনি। স্থানীয় বিজেপি নেতৃত্বে এই নিয়ে মুখ খুলতে চায়নি। যদিও এমন অবস্থা দেখে ক্ষোভ উগরে দিয়ে ওখানে অপেক্ষা না করে তড়িঘড়ি বেরিয়ে যান বলে সূত্রের খবর।

এছাড়া এমন অবস্থায় সংবাদমাধ্যমের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। ততক্ষণে দলের দুর্বল সংগঠনকে ঢেকে রেখে সাফাই তৈরি করে ফেলেছিলেন। তাই সংবাদমাধ্যমে দিলীপ বলেন, ‘‌এখন চাষের কাজ চলছে। তাই অনেকেই সময় মতো ওখানে আসতে হয়তো পারেননি। আমার অন্য একটি কর্মসূচিতে যোগ দেওয়ার ছিল। তাই দ্রুত চলে যেতে হয়েছে। দলের যাঁরা ওখানে রয়েছেন তাঁরা উদ্বোধন করে নেবেন।’‌ সত্যিই কি তাই?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যা নিয়ে তৃণমূলের মোহনপুর ব্লক সভাপতি মানিক মাইতি উত্তরে বলেছেন, ‘‌বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। লোকজন হচ্ছে না। তাই দিলীপ ঘোষকে ফিরে যেতে হয়েছে।’‌

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ