‘‌আমিও যাব মহাকাল মন্দিরে’‌, মুখ্যমন্ত্রীর শিলান্যাস নিয়ে কটাক্ষ করেও অবস্থানে অনড় দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘায় জগন্নাথ মন্দিরে গিয়ে দলের রোষানলে পড়েছিলেন তিনি। এমনকী সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। তারপর বহু দিন পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে ডাক পেয়ে সেই শাস্তি থেকে মুক্তি পান তিনি। এখন আবার তিনি সক্রিয় হয়ে উঠেছেন। এই আবহে আজ উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেও তিনিযাবেন বলে নিজের অবস্থান জানিয়ে দিলেন। আর তা নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। হ্যাঁ, তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিকে আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে যান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেও নিজের অবস্থান বাতলে দেন দিলীপ। মহাকাল মন্দিরে তিনি যে যাবেন সেই সিদ্ধান্তে অনড় তিনি। শিলিগুড়ির মহাকাল মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আপনাকে কি আমন্ত্রণ করেছেন? দিলীপ ঘোষ বলেন, ‘‌হঠাৎ কোন মন্দিরে গিয়ে ভক্ত হওয়ার চেষ্টা করি না। মন্দিরে যাই ভগবানের সঙ্গে দেখা করি। বাকি সব আমি ভুলে যাই। মন্দির যে কেউ বানাক কিন্তু আমি মন্দিরে যাব। আমরা ভগবানের ভক্ত মন্দিরে আমরা ঠিক যাব।’‌

অন্যদিকে সামনে বিধানসভা নির্বাচন। তার আগে দিলীপ ঘোষের এমন অনড় অবস্থান নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে। গত অক্টোবর মাসে শিলিগুড়িতে সব থেকে বড় মহাকাল মন্দির তৈরি করবেন বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত গতিতে এগিয়েছে সেই কাজ। আজ, শুক্রবার বিকেলে মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। আর দিলীপ ঘোষের বক্তব্য, ‘‌মন্দির কে করল, কোন দল করল সেটা কোনও বড় কথা নয়। মানুষ ভাল–খারাপ হতেই পারে। তার সঙ্গে মন্দিরের কোনও সম্পর্ক নেই। মন্দিরে সকলে যেতে পারেন। আমিও যাব মহাকাল মন্দিরে।’‌

এছাড়া মন্দির রাজনীতিতে কি বিজেপিকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে তৃণমূল? এই প্রশ্নও শুনতে হয় বিজেপি নেতাকে। তার জবাবও দিয়েছেন তিনি। দিলীপ ঘোষের কথায়, ‘‌সৎ উদ্দেশ্য নিয়ে যদি মন্দির তৈরি না হয় তাহলে কিছু না কিছু ক্ষেত্রে বাধা পড়ে। কিছুটা দূরেই দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল। তিন চার কোটি টাকা ব্যয় করে মাটি ফেলা হল। কই ওখানে তো মন্দির হল না। আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্দির তৈরি করেন তাহলে সব বাধা কাটে। রামমন্দির তৈরি করতে বিজেপিকে নৈতিকভাবে সাহায্য করেছে। ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। কেউ কেউ আবার মন্দিরে গিয়ে উঠছে।’‌

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ২ ছাত্র, চাঞ্চল্য মালদহে

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো