পি এফ কেলেঙ্কারিতে উঠে এল বিজেপির শ্রমিক নেতার নাম

Share:

নিজস্ব প্রতিনিধি : পি এফ কেলেঙ্কারিতে এবার নাম জড়াল বিজেপি শ্রমিক নেতার। অভিযুক্ত এই বিজেপি নেতার নাম আনন্দ মাহালি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমানো পি এফের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এই শ্রমিক নেতার বিরুদ্ধে। ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, পি এফের অ্যাকাউন্ট থেকে ৮৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ফালাকাটা থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন বিজন মুণ্ডা। বিজন মুণ্ডার অভিযোগ, বীরপাড়ার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাকাউন্টে তিনি পিএফ এর টাকা জমিয়েছেন। সেই টাকা তোলার নাম করে আনন্দ মাহালি নামে এক যুবক গত ১৯ ডিসেম্বর তাঁকে ব্যাঙ্কের সিএসপিতে নিয়ে যায়। হাতের আঙ্গুলের ছাপ দিয়ে বহুবার টাকা তোলার চেষ্টা করার পর অবশেষে তাঁকে লিংক নেই বলে জানানো হয়। সেই কথামতো বিজন মুন্ডা বাড়ি ফিরে আসেন।বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাঁদের সন্দেহ হয়।পরদিন অর্থাৎ ২০ ডিসেম্বর ব্যাঙ্কে গিয়ে একাউন্ট চেক করে দেখেন, অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে প্রায় ৮৫ হাজার টাকা গায়েব করা হয়েছে। এরপর গত ২৬ ডিসেম্বর বিজেপি নেতা আনন্দ মাহালির নামে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে। বিজেপির শ্রমিক নেতার বক্তব্য, তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বিজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য