গোরু পাচারের সন্দেহে বৃদ্ধকে হেনস্থা, গ্রেফতার বিজেপি যুবনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : এক বৃদ্ধকে বেধড়ক মারধর করার অভিযোগে দুর্গাপুরের বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে পারিজাতকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তাকে দুর্গাপুরে নিয়ে আসা হয়েছে।

জানা গিয়েছে, জুলাই মাসের শেষের দিকে দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকায় একটি গরু বোঝাই ট্রাক আটক করেছিলেন পারিজাত ও তার অনুগামীরা। বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া থেকে ১৪ টি গরু ট্রাকে করে নিয়ে আসা হচ্ছিল। পারিজাত ও অনুগামীরা ওই ট্রাকটিকে আটক করে গরু পাচারের অভিযোগ তোলে। এখানেই শেষ নয়, ট্রাকে থাকা ব্যক্তিদের বেধড়কভাবে মারধর করা ও কান ধরে উঠবস করানোর অভিযোগ ওঠে। তাদের মধ্যে কয়েকজন বয়স্ক মানুষও ছিলেন। মারধর করার ছবি ভাইরাল হয়ে যেতেই নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে। (যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে )। ওই বৃদ্ধদের বেধড়ক মারধর করার পাশাপাশি টাকা-পয়সা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে কোক ওভেন থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতরা। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল সাতজনকে। এবার পুলিশের চালে মূল অভিযুক্ত। পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছেন কাউকে কোন ভাবেই রেয়াত করা হবে না।

দুর্গাপুরের এসিপি সুবীর রায় জানিয়েছেন, পারিজাত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। কেন তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, সেই নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা গিয়েছে, মারধর করার সঙ্গে টাকা পয়সা কেড়ে নেওয়া এবং গোরু গুলো ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য