আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবার বিদ্রোহ বঙ্গ বিজেপিতে, পদত্যাগ করলেন জেলা কমিটির সদস্য

নিজস্ব প্রতিনিধি: আবারও মুখ পুড়ল বঙ্গ বিজেপির। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পদ থেকে ইস্তফা দিলেন বীরভূম জেলা কমিটির সদস্য। তিনি ছিলেন, বিশেষ আমন্ত্রিত সদস্য। পদত্যাগকারীর নাম ফণি রঞ্জন রায়। ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করেছেন তিনি। এতেই আবারও অস্বস্তিতে পড়েছে বিজেপি (BJP) শিবির।

বীরভূম সাংগঠনিক জেলা কমিটির সদস্য (এসআইএম) ফণি রঞ্জন রায়। শনিবার ফেসবুকে পোস্ট করেন তাঁর ইস্তফা (RESIGNATION) বয়ান। হোয়াটসঅ্যাপেও জেলা নেতৃত্বের কাছে পাঠিয়ে দেন তাঁর ইস্তফার বয়ান। সেখানে লেখেন, ‘আমি ফণি রঞ্জন রায় ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা (এসআইএম) কমিটির সদস্য। আমি আমার পদ হইতে পদত্যাগ করলাম’। যদিও এদিন নিজের নামই ভুল লেখেন বিক্ষুব্ধ বিজেপি নেতা। নিজের নামের ‘ঞ্জ’- এর জায়গায় লেখেন ‘জ্ঞ’।

বিজেপির জেলা নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়েই পদত্যাগ করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, দল তাঁর মূল্যায়ণ করেনি। আরও বলেন, দলে তাঁর কথা কেউ শোনেন না। বলার অনেক চেষ্টা করেছিলেন তিনি। অবশেষে কোনও উপায় না দেখেই পদত্যাগ করেছেন তিনি। এই প্রসঙ্গে বিজেপি জেলা নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনা অনভিপ্রেত। অন্যদিকে সম্প্রতি দেখা গিয়েছে, যে জেলায় বিজেপি উনিশের লোকসভা ও একুশের বিধানসভা নির্বাচনে সাফল্য পেয়েছে সেই জলপাইগুড়িতে। সেখানে শ্লোগান উঠল, ‘বাপি হটাও, বিজেপি বাঁচাও’। এই বাপি হলেন জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি বাপি গোস্বামী। তবে শুধু জেলা সভাপতিকে হটাবার ডাক দিয়েই ক্ষান্ত হননি দলের বিদ্রোহীরা। তাঁরা পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীদের হারিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। সেই সঙ্গে দলে থেকেও সমান্তরাল ভাবে আলাদা সংগঠন চালাবেন বলেও জানিয়ে দিয়েছেন ওই বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ